Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

বিধিবদ্ধ মূল্যায়ন পর্যায় ৪ থেকে ৫ (Statutory Stages 4 to 5)

আমি মনে করি আমার সন্তানের গুরুতর সমস্যা আছে। সে কি দ্রুত একটা বিবৃতি পেতে পারে?

 

বার্ষিক পর্যালোচনা কি?

 

শিক্ষাগত ও শিক্ষাগত নয় এমন বন্দোবস্তের মধ্যে পার্থক্য কি?

 

আমার সন্তানের বিষয়ে আমার অবদানে আমাকে কোনগুলি অন্তর্ভুক্ত করতে হবে?

 

প্রস্তাবিত বিবৃতিটি এসে গেলে আমার কি করা উচিত?

 

আমি প্রস্তাবিত বিবৃতি দেখার পরে কি ঘটবে?

 

বিধিবদ্ধ মূল্যায়নের অগ্রগতি হচ্ছে কিনা আমি কিভাবে জানব?

 

মূল্যায়ন চলাকালীন আমি কিভাবে সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখব?

 

আমার সন্তানের বিষয়ে কাকে পরামর্শ দিতেই হবে?

 

আমার সন্তানের বিষয়ে কে চিকিত্‍সাগত পরামর্শ দেবেন?

 

আমার সন্তানের বিবৃতি প্রয়োজন আছে কিনা সে বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়?

 

পরিবর্তে টীকা কি?

 

বিধিবদ্ধ মূল্যায়নে কত সময় লাগবে?

 

বিবৃতি প্রস্তুত করা হলে, সেটা কবে থেকে কার্যকরী হবে?

 

আমি আপত্তি করলেও কি এই বন্দোবস্ত করা হবে?

 

কে এই বিবৃতির প্রতিলিপি পাবেন?

 

আমার সন্তানকে কি পুনর্মূল্যায়ন করা হবে?

 

আমি কিভাবে আমার সন্তানের পুনর্মূল্যায়ন করাতে পারি?

 

বিবৃতিটি কত দিন যাবত কার্যকরী থাকে?

 

আমার সন্তান যদি স্কুল/বোর্ড এলাকা পালটায় বা উত্তর আয়ারল্যান্ড ত্যাগ করে, তাহলে কি হবে?

 

আমি উত্তর আয়ারল্যান্ডে স্থানান্তর করতে চলেছি এবং আমার সন্তানের একটি বিবৃতি আছে। কি হবে?

 

আমি মনে করি আমার সন্তানের গুরুতর সমস্যা আছে। সে কি দ্রুত একটা বিবৃতি পেতে পারে?

বিধিবদ্ধ মূল্যায়ন দ্রুত করা যায় না। এমন কিছু জরুরি সিদ্ধান্ত জড়িত আছে যেগুলি আগামী কিছু সময় ধরে আপনার সন্তানের ভবিষ্যতের স্কুলের পড়াশোনার রূপদান করবে। এই সিদ্ধান্তগুলি নির্ভুল ও ব্যাপক তথ্যের ভিত্তিতেই নিতে হয়। আপনার সন্তানের অধিকারগুলিকে সম্মান দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্যে আইনানুযায়ী প্রতিটি ক্ষেত্রে প্রক্রিয়ার প্রতিটি অংশের জন্যে ন্যূনতম সময় ধার্য করা আছে। বিশে শিক্ষা বিভাগ সম্পূর্ণ প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সমাপ্ত করার চেষ্টা করবে। বোর্ড বিধিবদ্ধ মূল্যায়ন করার করার সময়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি আপনার সন্তানের স্কুল থেকে সহায়তা ও সমর্থন পেয়ে যাওয়া উচিত। আপনি এই সময়ে কিভাবে আপনার সন্তানকে সাহায্য করতে পারেন সে বিষয়ে আপনি শিক্ষাগত মনস্তাত্ত্বিক অথবা স্কুলকেও জিজ্ঞাসা করতে পারেন।

 

বার্ষিক পর্যালোচনা কি?

আপনার সন্তানের শিক্ষার অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য আপনাকে প্রতি বছর একটি প্রথাগত সভায় আমন্ত্রণ জানানো হবে (যাকে বার্ষিক পর্যালোচনা বলা হয়)। আপনার সন্তানের চাহিদাগুলি পরিবর্তিত হয়েছে কিনা বা সেগুলি যথাযথরূপে পূরণ করা হচ্ছে কিনা এই সভা সেই বিষয়গুলি বিবেচনা করবে। সভার একটি নথি আপনার স্থানীয় বোর্ডের বিশেষ শিক্ষা বিভাগের কাছে পাঠানো হয়। স্কুলকে এই বার্ষিক পর্যালোচনার পরিণাম বিবেচনা করতেই হবে এবং তারা আপনার সন্তানের শিক্ষা পরিকল্পনায় পরিবর্তন করতে পারেন। বার্ষিক পর্যালোচনার পরিণামে যদি এমন সুপারিশ করা হয় যে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে, তাহলে বিশেষ শিক্ষা বিভাগ কিভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চায় সে বিষয়ে আপনার সাথে যোগাযোগ করবে। 

 

শিক্ষাগত ও শিক্ষাগত নয় এমন বন্দোবস্তের মধ্যে পার্থক্য কি?

সাধারণতঃ স্কুল বিশেষ শিক্ষাগত সহায়তা প্রদান করে।

 

বিশেষ শিক্ষাজনিত চাহিদার বিবৃতিত অংশ 3 এ শিক্ষাগত বন্দোবস্ত 3টি উপ-বিভাগে বিভক্ত।

 

বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত যে মূল শিক্ষাগত উদ্দেশ্যগুলি অর্জনের জন্যে পরিকল্পিত, প্রথম উপবিভাগটি সেইগুলি নির্দিষ্ট করে। যে সময়কালে এডুকেশন বোর্ড বিবৃতিটি রক্ষা করে সেই সময় ব্যাপী এটা বিস্তারিত শব্দে বিবৃত করা হয়।

 

আপনার সন্তানের শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্য বোর্ড যে বিশেষ শিক্ষাগত বন্দোবস্তগুলিকে যথাযথ বলে মনে করে, দ্বিতীয় উপবিভাগটিতে সেগুলি নির্দিষ্ট করা হয়। কোন কোন সময়ে বোর্ড, উদাহরণস্বরূপ পরামর্শ বা শিক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে বা স্কুলকে অর্থানুদান দিয়ে, বা বিশেষ উপকরণ ক্রয়ের মাধ্যমে এগুলি পূরণ করে। অন্যান্য ক্ষেত্রে আপনার সন্তানের স্কুল বোর্ডের সহায়তা ও পরামর্শের মাধ্যমে এই বন্দোবস্ত করতে সক্ষম হবে।

 

আপনার সন্তানের উত্তর আয়ারল্যান্ডের পাঠক্রম থেকে কোন ডিজ্যাপ্লিকেশন প্রয়োজন হলে এবং আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলির পক্ষে উপযোগী বিস্তৃত ও ভারসাম্যযুক্ত পাঠক্রমের বিষয়ে এই উপবিভাগটি বিস্তারিত বর্ণনা দেয়।

 

এছাড়া আপনার সন্তানের জিসিএসই (GCSE) বা বৃত্তিমূলক পরীক্ষা সামনেই থাকলে, এই উপবিভাগটি পরীক্ষা সম্পূর্ণ করার বিশেষ বন্দোবস্তগুলি বিস্তারিতরূপে জানাতে পারে, উদাহরণস্বরূপ অতিরিক্ত সময়, বড় ছাপার হরফে কাগজ ইত্যাদি।

 

স্বল্পকালীন শিক্ষাগত লক্ষ্য ধার্য করার জন্যে স্কুলের যে সময় লাগবে, তৃতীয় উপবিভাগটি তা সবিস্তারে জানাবে। এগুলি সাধারণতঃ আপনার সন্তানের শিক্ষাগত পরিকল্পনার অংশ হবে এবং আপনাকে এগুলির বিষয়ে জানানো হবে। এই লক্ষ্যগুলি আপনার সন্তানের বিবৃতির অংশ নয় এবং নিয়মিত বিরতি অন্তর এগুলির পর্যালোচনা করা হবে, যা টার্মের পরে পরে হতে পারে।

 

এই উপবিভাগটি বার্ষিক পর্যালোচনার বন্দোবস্তগুলিও নির্দিষ্ট করবে।

 

অন্তিম বিবৃতির অংশ 4 এ বিশেষ শিক্ষাগত বন্দোবস্তের বিবরণ দেওয়া হবে, যেমন কি প্রকারের স্কুল বা স্কুল ছাড়া শিক্ষার অপর কোনও বন্দোবস্ত যা বোর্ড যথাযথ বলে বিচার করে।

 

বোর্ড প্রস্তাবিত বিবৃতি জারি করার সময়ে এই অংশটি খালি থাকবে।

 

শিশুর বিবৃতির অংশ 5 এ শিক্ষাগত নয় এমন চাহিদাগুলি উল্লিখিত থাকবে, এবং অংশ 5 এ চিহ্নিত চাহিদাগুলি পূরণের জন্যে যে সকল বন্দোবস্ত প্রয়োজন অংশ 6 এ সেগুলি এবং বন্দোবস্তগুলি যে উদ্দেশ্য পূরণ করবে বলে আশা করা যায় সেগুলি সবিস্তারে বর্ণিত হবে।

 

কয়েকটি ক্ষেত্রে এটা পরিবহণের ব্যবস্থা বা আইসিটি (ICT) উপকরণের ব্যবস্থা হতে পারে। অনেক ক্ষেত্রে অবশ্য এই ব্যবস্থাগুলি হেলথ এন্ড সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টগুলি পূরণ করবে, যেমন পেশাগত চিকিত্‍সা।

 

আমার সন্তানের বিষয়ে আমার অবদানে আমাকে কোনগুলি অন্তর্ভুক্ত করতে হবে?

যখন কোন বোর্ড একজন পিতামাতা/তত্ত্বাবধায়ককে শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদার বিধিবদ্ধ মূল্যায়ন করার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করে চিঠি লেখে, তখন তারা আপনাকে সেই সকল তথ্য দিতে বলবে যেগুলি আপনি প্রাসঙ্গিক বলে মনে করেন। এই তথ্য সংগ্রহ করার জন্যে বোর্ড যে ফর্ম ব্যবহার করে, তাতে নির্দিষ্ট কিছু প্রশ্ন করা হয় যেগুলি আপনাকে আপনার সন্তানের বিকাশের সকল পর্যায় সম্বন্ধে ভাবতে সাহায্য করবে।

 

আপনাকে অন্যান্য যে কোন সহায়ক মন্তব্য যোগ করার জন্য এবং স্বেচ্ছাসেবী সংস্থা, অন্য পেশাদার ব্যক্তি বা ঘনিষ্ঠ পারিবারিক সদস্যের তরফ থেকে যে কোন প্রমাণের নথি জমা করার জন্যে আহ্বান জানানো হচ্ছে।

 

এই বিষয়ে আপনার কোন সাহায্য দরকার হলে আপনি চিঠিতে 'নামোল্লিখিত অফিসার (নেমড অফিসার)'এর সাথে যোগাযোগ করতে স্বাগত। নেমড অফিসার হলেন এমন এক ব্যক্তি যিনি এটা সুনিশ্চিত করার জন্যে দায়িত্বপ্রাপ্ত যেন বিধিবদ্ধ মূল্যায়নের জন্য বোর্ডের যে সকল তথ্য প্রয়োজন সেগুলি সংগৃহীত হয়। বোর্ড বিবৃতি প্রস্তুত করবে কিনা ইনি সেই সিদ্ধান্তও নেবেন এবং আপনার সন্তানের প্রস্তাবিত বিবৃতিত খসড়া তৈরির জন্যে দায়িত্বপ্রাপ্ত।

 

প্রস্তাবিত বিবৃতিটি এসে গেলে আমার কি করা উচিত?

প্রস্তাবিত বিবৃতি আপনার কাছে পাঠাবার সময়ে প্রচ্ছদে একটি চিঠিও থাকবে যা আপনার করণীয় কাজের বিষয়ে জানাবে। আপনি তার সাথে সম্মত কিনা তা দেখার জন্য আপনাকে এই বিবৃতিটি পড়তে হবে এবং আপনি সন্তানকে কোন স্কুলে পড়াতে চান আপনাকে এটা জানাবার জন্যেও আহ্বান জানানো হবে। আপনি উত্তর দেওয়ার জন্য 3 সপ্তাহ (15 কর্মদিবস) সময় পাবেন এবং এই সময়কালের ভিতরে আপনি বিষয়বস্তু সম্বন্ধে আলোচনার জন্যে 'নেমড অফিসারের' সাথে সাক্ষাত করতে বা টেলিফোন করতে পারেন। আপনার আরও বেশি সময় দরকার হলে আপনি স্থানীয় ইএলবি (ELB)-তে সেটা চেয়ে নিতে পারেন।

 

আমি প্রস্তাবিত বিবৃতি দেখার পরে কি ঘটবে?

আপনি সম্মত হয়ে থাকলে বোর্ড আপনার পছন্দের স্কুলে আপনার শিশুকে স্থান দেওয়ার অনুরোধ করবে। এমনও হতে পারে যে আপনার শিশুর হয়ত স্কুল পালটাবার প্রয়োজন হল না, কিন্তু তবুও বোর্ডকে প্রস্তাবিত বিবৃতিটি স্কুলে পাঠাতে হবে এবং স্কুলকে জিজ্ঞাসা করতে হবে যে তারা আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণ করতে সক্ষম হবে কিনা, যেমনটা বিবৃতিতে লেখা আছে। বোর্ড কি কি অতিরিক্ত সহায়তা প্রদান করবে সেটাও স্কুলকে জানানো হবে।

 

স্কুল উত্তর দিলে আপনাকে জানানো হবে এবং বোর্ড আপনাকে একটি অন্তিম বিবৃতি পাঠাবে। সহায়তা, পরামর্শ বা নির্দেশের জন্যে আপনি সকল পর্যায়েই 'নেমড অফিসারের' সাথে যোগাযোগ করতে পারেন।

 

আপনি যদি অন্তিম বিবৃতিতে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে বোর্ড আপনাকে ডিসপিউট এন্ড রেজলিউশন সার্ভিস (DARS) বিষয়ে তথ্য দেবে। এটি একটি স্বাধীন পরামর্শ ও বিরোধ দূরীকরণের সহায়তা পরিষেবা।

 

আপনি যতি এতেও সন্তুষ্ট না হন তাহলে আপনার স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনালে (SENDIST) আবেদনের অধিকার আছে।

 

বিধিবদ্ধ মূল্যায়নের অগ্রগতি হচ্ছে কিনা আমি কিভাবে জানব?

আপনি বোর্ডে টেলিফোন করতে পারেন এবং স্পেশাল এডুকেশন সেকশনের কোন কর্মীর সাথে কথা বলতে পারেন। তিনি আপনাকে জানাতে সক্ষম হবেন যে কোন পরামর্শগুলি ফেরত আসা এখনও বাকি আছে এবং বিষয়টির কেমন অগ্রগতি হচ্ছে।

 

মূল্যায়ন চলাকালীন আমি কিভাবে সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখব?

এমন প্রত্যাশা করা যায় যে, পেশাদার ব্যক্তিরা বোর্ডকে যে সমস্ত পরামর্শ দিতে চান সেগুলি আমাদের কাছে এসে পৌঁছাবার আগে তারা নিশ্চয়ই আপনাকে চিঠি লিখে সেগুলি জানিয়েছেন। আপনি তাদের সাথে সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আলোচনার জন্যে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

 

আমার সন্তানের বিষয়ে কাকে পরামর্শ দিতেই হবে?

আইনে বলা আছে যে বোর্ডকে কয়েকজন ব্যক্তির থেকে পরামর্শ নিতেই হবে। তারা হলেন-

 

  • বাবা-মা/তত্ত্বাবধায়ক

  • এলাকাবাসীর শিশুচিকিত্‍সক

  • শিক্ষাগত /স্কুল (যদি আপনার সন্তান স্কুল /নার্সারি স্কুলে পড়ে)

  • শিক্ষাগত মনস্তাত্ত্বিক

 

আপনার সন্তানের নির্দিষ্ট বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি বোঝার জন্যে অন্য বোর্ড যদি অপর কোন তথ্য প্রয়োজন বলে মনে করে, তাহলে তারা সেগুলিও চাইতে পারেন।

 

আমার সন্তানের বিষয়ে কে চিকিত্‍সাগত পরামর্শ দেবেন?

এমনকি আপনার সন্তানের যদি কোন জ্ঞাত চিকিত্‍সাগত চাহিদা/সমস্যা না থাকে, তাহলেও আপনার হেলথ এন্ড সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টকে চিকিত্‍সাগত পরামর্শ দিতেই হবে। নির্দিষ্ট (ডেজিগনেটেড) মেডিকেল অফিসার সমস্ত পেশাদার চিকিত্‍সকদের পরামর্শগুলিকে একত্র করার জন্যে দায়িত্বপ্রাপ্ত, যেমন ভাষা ও বচন থেরাপিস্ট, পেশাগত চিকিত্‍সক, এবং প্রাসঙ্গিক হলে সমাজ সেবা কর্মী।

 

আমার সন্তানের বিবৃতি প্রয়োজন আছে কিনা সে বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়?

এডুকেশন (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 1996 এর অংশ II এর অনুচ্ছেদ 3(1) এ বিশেষ শিক্ষাগত চাহিদার আইনসম্মত সংজ্ঞায় বলা আছে যে:

 

"এডুকেশন অর্ডারের ক্ষেত্রে কোন শিশুর "বিশেষ শিক্ষাগত চাহিদা" আছে বলে ধরা হবে যদি তার এমন কোনও শিক্ষার সমস্যা থাকে যেগুলির জন্যে তার বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত করা প্রয়োজন।" অনুচ্ছেদ (2) এ আরও বলা আছে:

 

এই অংশের জন্যে………কোন শিশুর "শিক্ষার সমস্যা" আছে যদি -

(a) যদি তার সমবয়স্ক শিশু বা অধিকাংশের তুলনায় পড়াশোনা শেখার ক্ষেত্রে যথেষ্ট অধিকতর সমস্যা থাকে,

 

(b) যদি তার এমন কোন অক্ষমতা থাকে যা সাধারণ স্কুলে তার বয়সের শিশুদের জন্যে সাধারণতঃ প্রদত্ত কোন শিক্ষাগত সুবিধা ব্যবহার করতে হয় বাধা দেয় বা প্রতিরোধ করে।

'নেমড অফিসার' সমস্ত পরামর্শগুলি পাওয়ার পরে সেগুলি ভালভাবে পড়া হয়। প্রয়োজন হলে বিষয়বস্তু সম্বন্ধে অলোচনার জন্যে তিনি পরামর্শদাতা(দের) সাথে যোগাযোগ করবেন। আপনার সন্তান প্রয়োজনীয় আলোচ্যসূচী পূরণ করছে কিনা সে বিষয়ে তিনি যদি সুনিশ্চিত হন তাহলে আপনার সম্মতির জন্যে একটি প্রস্তাবিত বিবৃতির খসড়া বানানো হবে।

 

আমার সন্তান কি বিবৃতিতে সবকিছু পাবে?

আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলি বিবৃতির অংশ 3 এ বিস্তারিত লেখা থাকবে। আপনার সন্তানকে বন্দোবস্তটি প্রদান করা হবে। কোন সমস্যা থাকলে, 'নেমড অফিসার' আপনার সাথে যোগাযোগ করবেন অথবা আপনি যদি বন্দোবস্তের বিষয়ে সন্তুষ্ট না হন তাহলে আপনিও অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

 

পরিবর্তে টীকা কি?

বিধিবদ্ধ মূল্যায়নের পরে কয়েকটি ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে যে শিশুটির এডুকেশন (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 1996 এর সংজ্ঞা অনুযায়ী বিশেষ শিক্ষাগত চাহিদা নেই। এই ধরনের পরিস্থিতিতে বোর্ড "পরিবর্তে টীকা" জারি করবে।

 

বোর্ড তার সিদ্ধান্তের কারণগুলি জানাবার জন্যে আপনাকে চিঠি লিখবে এবং আপনার সন্তানের চাহিদাগুলি পূরণের জন্যে স্কুলের অভ্যন্তরে কি কি সংস্থান আছে তা ব্যাখ্যা করবে। বোর্ড এটাও সুনিশ্চিত করবে যে তারা বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন যে সকল তথ্য ও পরামর্শ পেয়েছিলেন আপনি যেন সেগুলির প্রতিলিপি পান এবং আপনার সন্তান যে স্কুলে পড়ে তারাও যেন একই তথ্য পায়।

 

কয়েকটি ক্ষেত্রে স্কুল, 'নেমড অফিসার' এবং আপনার মধ্যে একটি সভা করলে তা সহায়ক হতে পারে।

 

বিধিবদ্ধ মূল্যায়নে কত সময় লাগবে।

বিধিবদ্ধ মূল্যায়ন যেন যত দ্রুত সম্ভব সমাপ্ত হয় তা সুনিশ্চিত করার প্রতি বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড একটি বিধিবদ্ধ মূল্যায়নের বিষয়ে বিবেচনা করছে এই মর্মে বাবা-মা/তত্ত্বাবধায়ককে দেওয়া প্রথম বিজ্ঞপ্তির তারিখ থেকে শুরু করে অন্তিম বিবৃতি জারি হওয়া অবধি 26 সপ্তাহ সময় লাগতে পারে। তবে কয়েকটি ক্ষেত্রে এর জন্যে আরও কম সময় লাগতে পারে, আবার কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। বোর্ড যাদের কাছে পরামর্শ চায় তারা উত্তর দিতে কত বিলম্ব করেন, এটা তার উপরে নির্ভর করে। তারা কত সময় নিতে পারেন তা কয়েকটি ক্ষেত্রে আইনে বলা আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তা বলা নেই।

 

বিবৃতি প্রস্তুত করা হলে, সেটা কবে থেকে কার্যকরী হবে?

যে দিন থেকে বিবৃতি স্বাক্ষরিত হয় সেইদিন থেকেই সেটি কার্যকরী হয়।  এটা সেই বন্দোবস্তের উল্লেখ করতে পারে যা উদাহরণস্বরূপ আপনার শিশু স্কুলে যাওয়া শুরু করলে বা ভিন্ন কোন স্কুলে স্থানান্তরিত হলে সেপ্টেম্বর মাস থেকে করা হবে।

 

আমি আপত্তি করলেও কি এই বন্দোবস্ত করা হবে?

না। বোর্ড যে বন্দোবস্তের সিদ্ধান্ত নিয়েছে তা আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি সেরা উপায়ে পূরণ করবে, আপনি যদি বিবৃতির বিষয়বস্তুর বিরুদ্ধে আবেদন করেন তাহলে সেগুলি করা হবে না। আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা পূরণের জন্যে বিদ্যমান বন্দোবস্তগুলি ইতিমধ্যে চালিয়ে যাওয়া হবে।

 

কে এই বিবৃতির প্রতিলিপি পাবেন?

বোর্ডগুলি এটা স্বীকার করে যে বিবৃতিতে সংবেদনশীল তথ্য থাকতে পারে। আইনে বলা আছে যে, যারা বিধিবদ্ধ পরামর্শ দিয়েছেন তাদের সকলকে বোর্ডকে বিবৃতির প্রতিলিপি পাঠাতেই হবে। বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার শুরুতেই বাবা-মাকে এই বিষয়ে অবহিত করা হয় এবং সেটি পাঠাবার আগে তারা এই বিষয়ে সমস্ত পরামর্শ ও মন্তব্য দেখার সুযোগ পাবেন।

 

এডুকেশন (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 1996 এবং এডুকেশন (স্পেশাল এডুকেশনাল নীডস) রেগুলেশন্স (নর্দার্ন আয়ারল্যান্ড) 1997, যা স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 2005 দ্বারা সংশোধিত হয়েছে, তাতে বিবৃতি প্রকাশ করার সীমাবদ্ধতা নির্দিষ্ট করা হয়েছে।

 

আমার সন্তানকে কি পুনর্মূল্যায়ন করা হবে?

একটি বিবৃতি দীর্ঘদিন স্থায়ী হবে এমন সম্ভাবনা বেশি। 

 

বোর্ড আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি তৈরি করার পরে আইনে বলা আছে যে সেই বিবৃতির একটি বার্ষিক পর্যালোচনা করতেই হবে। বিবৃতিতে উল্লিখিত উদ্দেশ্য ও বন্দোবস্তগুলি যাতে চিহ্নিত চাহিদাগুলি পূরণের কাজ চালিয়ে যায় তা সুনিশ্চিত করার জন্যেই এটা করা হয়েছে। বোর্ডের পক্ষে আপনার সন্তানের স্কুল এই পর্যালোচনা আয়োজন করে।

 

কয়েকটি পরিস্থিতিতে একটি শিশুর বিকাশ ও স্কুল জীবনের নির্দিষ্ট মাইলফলকে কয়েকজন পেশাদার ব্যক্তির উন্নীত পরামর্শ চাওয়া হয়। এর কয়েকটি উদাহরণ হল নার্সারি থেকে প্রাথমিক স্কুলে স্থানান্তর, প্রাথমিক থেকে প্রাথমিক-পশ্চাত শিক্ষায় স্থানান্তর, অথবা শিশুর 14 বছর বয়স হওয়ার পরে প্রথম বার্ষিক পর্যালোচনার সময়ে। এই ধরনের উন্নীত তথ্য সাধারণতঃ আপনার শিষুর বার্ষিক পর্যালোচনার প্রস্তুতির জন্যে চাওয়া হয়ে থাকে।

 

সাধারণতঃ আপনার শিশুকে পুনর্মূল্যায়ন করা হয় না, যদি না বিবৃতিতে বর্ণিত বিশেষ শিক্ষাগত চাহিদার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয়।

 

আমি কিভাবে আমার সন্তানের পুনর্মূল্যায়ন করাতে পারি?

কোন শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদার পুনর্মূল্যায়ন করার প্রয়োজন আছে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে তথ্যগুলি দরকার হয়, আপনার সন্তানের বিবৃতির বার্ষিক পর্যালোচনা সাধারণতঃ তা প্রদান করে। আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি যথাযথরূপে মূল্যায়িত হয়েছে কিনা সে বিষয়ে আপনি যদি সন্তুষ্ট না হন অথবা আপনি যদি মনে করেন যে কোন নতুন বা ভিন্ন চাহিদা তৈরি হয়েছে অথবা আপনার সন্তানের অগ্রগতির কারণে তার আর বিবৃতির প্রয়োজন না থাকে তাহলে আপনি বোর্ডকে চিঠি লিখে পুনর্মূল্যায়ন অনুরোধ করতে পারেন।

 

বিবৃতিটি কত দিন যাবত কার্যকরী থাকে?

আইনের সংজ্ঞানুযায়ী যতদিন আপনার শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদা থাকবে এবং সে যতদিন এই এলাকায় বসবাস করবে ততদিন বোর্ড এই বিবৃতি রক্ষা করবে, যদি না সে বাধ্যতামূলক স্কুলে উপস্থিতির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং সে কোন অনুদান-প্রাপ্ত স্কুলের নথিবদ্ধ ছাত্র হয়।

 

 

আমার সন্তান যদি স্কুল/বোর্ড এলাকা পালটায় বা উত্তর আয়ারল্যান্ড ত্যাগ করে, তাহলে কি হবে?

আপনার সন্তান যদি উত্তর আয়ারল্যান্ডের মধ্যে অন্য কোন বোর্ডে স্থানান্তরিত হয় তাহলে 'পুরাতন' বোর্ডকে নতুন বোর্ডে বিবৃতিটি স্থানান্তর করতেই হবে। 'নতুন' বোর্ড আপনাকে জানাবে যে বিবৃতিটি স্থানান্তরিত হয়েছে। আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্য কি কি বন্দোবস্ত নেওয়া হয়েছে সে বিষয়ে বিশেষ শিক্ষা কর্মী আপনার সাথে আলোচনা করবেন।

 

আপনি যদি যুক্তরাজ্যের অন্য কোন অংশে বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড-এ চলে যান তাহলে 'পুরাতন' বোর্ড চিহ্নিত করার চেষ্টা করবে যে আপনার সন্তানের চাহিদাগুলি পূরণের দায়িত্ব কোন শিক্ষা কর্তৃপক্ষের। যে বোর্ড আপনার সন্তানের বিবৃতিটি রক্ষা করে তাদের যত দ্রুত সম্ভব আপনার স্থানান্তরের ইচ্ছা এবং নতুন ঠিকানার বিষয়ে অবহিত করা আপনার পক্ষে জরুরি।

 

আমি উত্তর আয়ারল্যান্ডে স্থানান্তর করতে চলেছি এবং আমার সন্তানের একটি বিবৃতি আছে। কি হবে?

আপনি যে তারিখে উত্তর আয়ারল্যান্ডে চলে আসতে আগ্রহী সে বিষয়ে যত দ্রুত সম্ভব আপনাকে আপনার 'পুরাতন' শিক্ষা কর্তৃপক্ষকে জানাতে হবে। আপনি কোথায় বসবাস করবেন তার উপরেই নির্ভর করবে উত্তর আয়ারল্যান্ডের কোন শিক্ষা বোর্ডকে আপনার সন্তানের বিবৃতিটি পাঠানো হবে; আপনার এটা জানা থাকলে জানান। বর্তমান শিক্ষা পরিকল্পনার প্রতিলিপি এবং অন্য এমন কোন তথ্য যা আপনার সন্তানকে নতুন স্কুলে দ্রুত থিতু হতে সাহায্য করবে সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও নতুন স্কুলের পক্ষে সহায়ক হবে।

 

আপনার আগমনের আগেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিশেষ শিক্ষা বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা আপনাকে সেই এলাকার বিশেষ শিক্ষা ব্যবস্থার বিবরণ পাঠিয়ে দেবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please Rate This Page!