একটি শিশুর বিশেষ চাহিদা চিহ্নিতকরণ ও সামলাবার জন্যে একটি পাঁচ-পর্যায়ের পদক্ষেপ ব্যবহৃত হয়। শিশুটির স্কুল পর্যায় 1 ও 2 সম্পাদন করে এবং যা ঘটছে সে বিষয়ে বাবা-মাকে অবহিত রাখতে হবে। পর্যায় 3-এ ষ্কুল বাইরের সহায়তার জন্য অনুরোধ করতে পারে, যেমন কোন শিক্ষাগত মনস্তাত্ত্বিকের সহায়তা। পর্যায় 4 এ বিধিবদ্ধ মূল্যায়নের উপরে মনোযোগ নিবদ্ধ করা হয়। এইখানেই বিশেষ শিক্ষা বিভাগ (স্পেশাল এডুকেশন সেকশন)-এর জড়িত হওয়া শুরু হয়। বিভিন্ন পর্যায়গুলির রূপরেখা নিচে দেয়া হয়েছে।
স্কুল ভিত্তিক পর্যায়সমূহ
পর্যায় 1
স্কুলে শ্রেণী শিক্ষক(রা) শিশুর শিক্ষা সংক্রান্ত উদ্বেগগুলি খেয়াল করেন এবং শিশুর বাবা-মায়ের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেন। সমগ্র মূল্যায়ন প্রক্রিয়া জুড়ে বাবা-মায়েদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। বিশেষ চাহিদার সমন্বয়কারী এবং অধ্যক্ষকে শিক্ষকের উদ্বেগের বিষয়ে জানাতে হবে।
পর্যায় 2
গৃহীত পদক্ষেপগুলি যদি পরিস্থিতির সুরাহা না করে তাহলে বিশেষ চাহিদার জন্যে দায়িত্বপ্রাপ্ত স্কুলের শিক্ষক (SENCO) জড়িত হন। শিশুটির জন্যে একটি কর্মসূচীর নকশা করতে হবে এবং তার উন্নতি নিয়মিতরূপে পর্যবেক্ষণ করতে হবে। সমস্যা চলতে থাকলে স্কুল পর্যায় 3 এ চলে যায়।
পর্যায় 3
স্কুলের বাইরের বিশেষজ্ঞ যেমন শিক্ষাগত মনস্তাত্ত্বিকের সহায়তা বা পরামর্শ চাওয়া হয়, এবং কর্মসূচী সংশোধন করা হয়। পরবর্তী পরামর্শ নেওয়ার পরে বাবা-মা ও জড়িত পেশাদার ব্যক্তিরা বোর্ডকে বিধিবদ্ধ মূল্যায়ন করার জন্যে বলতে পারেন।
পর্যায় 1 থেকে 3 প্রবাহ চিত্র
বোর্ড ভিত্তিক পর্যায়সমূহ
পর্যায় 4
পর্যায় 4 এ বিধিবদ্ধ মূল্যায়নের উপরে মনোযোগ নিবদ্ধ করা হয়। শিশুর স্কুল, বাবা-মা এবং অন্যান্য উপযুক্ত সংস্থাসমূহের সহযোগিতায় বোর্ড সিদ্ধান্ত নেবে যে এটার প্রয়োজন আছে কিনা, এবং প্রয়োজন থাকলে মূল্যায়ন সম্পন্ন করবে। বিধিবদ্ধ মূল্যায়নের ফলে সর্বদা বিবৃতি তৈরি হয় না। এঁদের কাছ থেকে বোর্ড শিশুটির বিষয়ে লিখিত পরামর্শ চাইবে:
- এবং অন্য যে কোনও সংশ্লিষ্ট সংস্থা
বাবা-মাকেও মতামত দেওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়। বোর্ড বিবৃতি তৈরি করবে কিনা সমস্ত তথ্য পাওয়ার পরে তাদের সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়।
পর্যায় 5
বিবৃতি জারি করলে মূলধারার স্কুলকে অতিরিক্ত সংস্থান উপলব্ধ করাবার ক্ষেত্রে অথবা শিশুটির জন্যে স্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা তা চিহ্নিতকরণের ক্ষেত্রে বোর্ডকে যুক্ত হতে হয়।