SENDO এর অর্থ হল স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 2005। এই আদেশটি 1লা সেপ্টেম্বর 2005 থেকে কার্যকরী হয়েছে।
SENDO বিদ্যমান এডুকেশন (নর্দার্ন আয়ারল্যান্ড) অর্ডার 1996 কে সংশোধন করেছিল ও এতে নতুন বিষয় যোগ করেছিল, এছাড়া নর্দার্ন আয়ারল্যান্ড-এ কয়েকটি নতুন আইন চালু করেছিল।
- এটা শিশুদের মূলধারার স্কুলে অন্তর্ভুক্তির অধিকার বৃদ্ধি করে, যদি তার বাবা-মা এমনটা চান এবং এটা অন্যান্য শিশুদের জন্যে ফলপ্রসূ শিক্ষার ব্যবস্থার সাথে উপযোগী।
- বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত শিশুদের বাবা-মাকে সেই চাহিদাগুলি সংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদান করার জন্যে এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডগুলির উপরে একটি দায়িত্ব চাপিয়েছে।
- বাবা-মা এবং বোর্ড ও স্কুলগুলির মধ্যে বিবাদ এড়ানো বা বিবাদের সমাধানের উপায় প্রদানের জন্যে এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডগুলির উপরে একটি দায়িত্ব চাপিয়েছে।
- স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনালস্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনাল এর আদেশগুলি একটি নির্দিষ্ট সময়সীমার ভিতরে মেনে চলার জন্যে বোর্ডের উপরে দায়িত্ব আরোপ করেছে।
- কোন শিশুর জন্যে বিশেষ শিক্ষাগত ব্যবস্থা করা হলে তার বাবা-মাকে অবহিত করার দায়িত্ব স্কুলকে অর্পণ করেছে।
- একটি "দায়িত্বশীল সংস্থাকে" শিক্ষাগত চাহিদার পর্যালোচনা বা মূল্যায়নের অনুরোধ করার অনুমতি দিয়েছে।
- উত্তর আয়ারল্যান্ডের স্কুলগুলিকে ডিজেবিলিটি ডিসক্রিমিনেশন এক্ট 1995 এর পরিসীমার মধ্যে নিয়ে এসেছে।
এটা আদেশের ব্যবস্থাগুলির একটি সংক্ষিপ্তসার মাত্র।