আপনি যে সকল ক্ষেত্রে আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদার বিষয়ে বোর্ডের সাথে সম্মত হতে পারেন না সেখানে আইন আপনাকে স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনাল (বিশেষ শিক্ষাগত চাহিদা এবং বিকলাঙ্গতা ট্রাইব্যুনাল) ("ট্রাইব্যুনাল" বা "SENDIST") আবেদনের অধিকার দেয়।
আপনি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন যদি বোর্ড:
- আপনার সন্তানের এসইএন (SEN)-এর বিধিবদ্ধ মূল্যায়ন না করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেবল তখনই, যদি গত 6 মাসে কোনও মূল্যায়ন না করা হয়ে থাকে; অথবা
- আপনার সন্তানের এসইএন (SEN)-এর বিধিবদ্ধ মূল্যায়ন করার পরে বিবৃতি জারি না করার সিদ্ধান্ত নেয়।
যদি বোর্ড আপনার সন্তানের এসইএন (SEN)-এর মূল্যায়ন করে থাকে অথবা পূর্ববর্তী বিবৃতি পরিবর্তন করে থাকে তাহলে আপনি এগুলির বিরুদ্ধে আবেদন করতে পারেন:
- আপনার সন্তানের এসইএন (SEN)-এর বিবৃতির অংশ 2 এর বর্ণনা;
- আপনার সন্তানের যে বিশেষ শিক্ষাগত সহায়তাগুলি পাওয়া উচিত বলে বোর্ড বিবেচনা করে, বিবৃতির অংশ 3 এ সেগুলির বর্ণনা;
- বিবৃতির অংশ 4 এ উল্লিখিত স্কুলের নাম; অথবা
- বিবৃতির অংশ 4 এ কোন স্কুলের নাম উল্লিখিত না হওয়া।
আপনি এই ক্ষেত্রেও ট্রাইব্যুনালে অবেদন করতে পারেন যদি:
- বোর্ড আপনার সন্তানের বিবৃতিতে উল্লিখিত স্কুলের নাম পরিবর্তনের জন্যে আপনার আবেদনকে অস্বীকার করে, যদি আপনি অনুদান-প্রাপ্ত স্কুলের জন্যে আবেদন করে থাকেন এবং আপনার সন্তানের বিবৃতিটি বোর্ড কমপক্ষে এক বছর সময়কাল ধরে রক্ষা করে থাকে।
- বোর্ড আপনার সন্তানের এসইএন (SEN)-এর পুনর্মূল্যায়ন করার অনুরোধ অস্বীকার করে, যদি বোর্ড গত ৬ মাসের ভিতরে কোন মূল্যায়ন না করে থাকে;
- বোর্ড আপনার সন্তানের বিবৃতিটি আর রক্ষা না করার সিদ্ধান্ত নেয়;
- আপনার সন্তানের পুনর্মূল্যায়ন করার পরে বোর্ড বিবৃতিটি সংশোধন না করার সিদ্ধান্ত নেয়।
ট্রাইব্যুনালের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এই বিবরণগুলি ও অতিরিক্ত তথ্য "স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনাল - কিভাবে অবেদন করতে হয়" নামক পুস্তিকায় পাওয়া যায়, যা ট্রাইব্যুনাল অফিসট্রাইব্যুনাল অফিসথেকে পাওয়া যেতে পারে।