Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

স্কুল-পূর্ব শিশুরা (Pre-School Children)

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের শেখার সমস্যা আছে। এর অর্থ কি?

 

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা আছে।  এর অর্থ কি?

 

বিভিন্ন প্রকারের বিশেষ শিক্ষাগত দাহিদাগুলি কি কি?

 

মূল্যায়ন করার প্রয়োজন আছে। এর সাথে কি কি জড়িত আছে?

 

মূল্যায়ন কি?

 

আমার সন্তানের মূল্যায়ন করার আগে তার সমস্যাগুলিকে কতটা গুরুতর হতে হয়?

 

আমার সন্তানের উন্নতি হবে কি?

 

আমার সন্তানকে শিক্ষা ও গ্রন্থাগার বোর্ডের কাছে রেফার করা হয়েছে। আমার সন্তানকে কোন শিক্ষা বিশেষজ্ঞের দ্বারা মূল্যায়ন করারবার আগে আমাকে কত সময় অপেক্ষা করতে হবে?

 

আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি সুস্পষ্ট এবং গুরুতর এবং আমি মনে করি দ্রুত কিছু একটা করা দরকার। আমার সন্তানকে কি তা সত্বেও কোন শিক্ষা বিশেষজ্ঞকে দেখাতে হবে?

 

আমি যদি আমার সন্তানের মূল্যায়ন করাতে না চাই তাহলে কি হবে?

 

আমি যদি আমার সন্তানের মূল্যায়নের পরিণামের সাথে সম্মত না হই তাহলে কি হবে?

 

আমার সন্তান স্কুলে যাওয়া শুরু করার আগে কি শিক্ষা ও গ্রন্থাগার বোর্ড তাকে সাহায্য করার জন্যে কোন পদক্ষেপ নেবে।

 

আমার সন্তানকে কি বিশেষ স্কুলে যেতে হবে?

 

আমি কোথায় আরও বেশি তথ্য পেতে পারি?

 

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের শেখার সমস্যা আছে। এর অর্থ কি?

আপনার সন্তানের যদি শেখার সমস্যা থাকে, তার অর্থ হল তার বয়সী অন্যান্য শিশুদের অধিকাংশের তুলনায় তার পড়া শিখতে অধিকতর সমস্যা হয়। এর অর্থ এও হতে পারে যে তার এমন কোন সমস্যা আছে যার কারণে স্কুল শুরু হওয়ার পরে পড়ানোয় সাড়া দেওয়া তার পক্ষে বেশি কঠিন হচ্ছে।

 

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা আছে। এর অর্থ কি?

আপনার সন্তানের যদি শেখার সমস্যা থাকে যার ফলে তার জন্যে বিশেষ শিক্ষাগত সহায়তা উপলব্ধ করাবার দরকার হয় তাহলে তার বিশেষ শিক্ষাগত চাহিদা আছে। বিশেষ শিক্ষাগত সহায়তা হল আপনার শিশুর জন্যে এমন যে কোন সহায়তা যা শিশুদের সাধারণ প্রয়োজনীয়তার তুলনায় ভিন্ন বা অতিরিক্ত।

 

বিভিন্ন প্রকারের বিশেষ শিক্ষাগত দাহিদাগুলি কি কি?

সবচেয়ে সাধারণ বিশেষ শিক্ষাগত চাহিদা হল সেইগুলি যা আপনার সন্তানের নতুন ও উপযোগী দক্ষতাগুলি শেখার সমস্যার কারণে উদ্ভূত হয়। তবে সমস্যাপূর্ণ আচরণ, ভাববিনিময়ের অসুবিধা, শরীরের অঙ্গ সঞ্চালনের অসুবিধা, শ্রবণ সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণেও বিশেষ শিক্ষাগত চাহিদা তৈরি হতে পারে।

 

মূল্যায়ন করার প্রয়োজন আছে। এর সাথে কি কি জড়িত আছে?

আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা আছে কিনা সে বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্যে এবং এই চাহিদাগুলি কি তা বোঝার জন্যে আপনার সন্তানের স্কুল শুরু হওয়ার আগে বিভিন্ন সময়ে তার বিভিন্ন প্রকারের মূল্যায়ন করা হবে। জিপি, বিশেষজ্ঞ ডাক্তার এবং /অথবা আপনার স্বাস্থ্য পরিদর্শকের মত সম্প্রদায়ের মেডিকেল কর্মীরা সর্বপ্রথম মূল্যায়ন করবেন। এই পর্যায়ে যদি এমন বিবেচিত হয় যে আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা আছে অথবা স্কুল শুরু হওয়ার সময়ে বিশেষ শিক্ষাগত চাহিদা থাকতে পারে, তাহলে এই ব্যক্তিরা নিজেরাই আপনাকে সহায়তা করার জন্যে পদক্ষেপ নিতে পারেন অথবা আপনার সন্তানকে শিক্ষা বিশেষজ্ঞদের কাছে রেফার করার জন্যে আপনার কাছে অনুমতি চাইতে পারেন, এই শিক্ষা বিশেষজ্ঞরা আপনার স্থানীয় শিক্ষা ও গ্রন্থাগার বোর্ডের হয়ে কাজ করেন। এর ফলে আপনার সন্তান এক বা একাধিক শিক্ষা বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়িত হবে।

 

মূল্যায়ন কি?

আপনার সন্তানের মূল্যায়ন করার জন্যে একজন শিক্ষা বিশেষজ্ঞ আপনার বাড়িতে এক বা একাধিকবার পরিদর্শনে আসবেন। তিনি আপনাকে ও আপনার সন্তানকে জানার জন্যে সময় কাটাতে চাইবেন। আপনার সন্তানের কি কারণে পড়াশোনা করতে অসুবিধা হয় এবং তার কি কি সহায়তা দরকার, বিশেষজ্ঞরা তা তদন্ত করে দেখবেন। তাঁর মতামত আপনাকে জানাবার পাশাপাশি বিশেষজ্ঞ আপনার সন্তানের সমস্যা সম্বন্ধে আপনার মতামত এবং তার চাহিদাগুলি পূরণের জন্যে আপনি কি কি প্রয়োজন বলে মনে করেন তা শুনতে আগ্রহী হবেন।

 

আমার সন্তানের মূল্যায়ন করার আগে তার সমস্যাগুলিকে কতটা গুরুতর হতে হয়?

বিভিন্ন শিশুর ক্ষেত্রে বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি কতটা গুরুতর সেই বিচারে চাহিদাগুলির তারতম্য হতে পারে। চাহিদাগুলি যত বেশি গুরুতর হবে, স্কুল শুরু হওয়ার পরে তত বেশি সমস্যা হতে পারে। আপনার সন্তানের বিকাশ যদি অনেক ছোট শিশুর মত হয়, তাহলে আপনার উদ্বিগ্ন হওয়া উচিত। এমন হয়ে থাকলে এই সম্ভাবনাই বেশি যে স্কুল শুরু হওয়ার পরেও আপনার সন্তানের সমস্যা হবে। মেডিকেল এবং শিক্ষা ও গ্রন্থাগার বোর্ডের কর্মীরা যে আপনার সন্তানকে জানেন এবং সাহায্য করার চেষ্টা করছেন, এই তথ্যটি আপনাকে একটু আশ্বস্ত করতে পারে। এর অর্থ এই যে আপনার সন্তানের চাহিদাগুলি স্বীকৃত হয়েছে এবং এই সমস্যাগুলির সমাধানের জন্যে পদক্ষেপ গৃহীত হয়েছে।

 

আমার সন্তানের উন্নতি হবে কি?

আপনি যদি এই প্রায়শঃ জিজ্ঞাসিত প্রশ্নমালার উত্তর খোঁজেন তাহলে এই সম্ভাবনা বেশি যে আপনার সন্তানের সমস্যাগুলি গুরুতর এবং সেগুলি স্কুল শুরু হওয়া এবং তারপরেও স্থায়ী হতে পারে। তবে শিক্ষা কর্মীরা বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত সকল শিশুরই নিয়মিত পর্যালোচনা করেন। উপযুক্ত সাহায্যের মাধ্যমে আপনার সন্তানের সমস্যাগুলির উন্নতি হওয়ার সম্ভাবনাও আছে।

 

আমার সন্তানকে শিক্ষা ও গ্রন্থাগার বোর্ডের কাছে রেফার করা হয়েছে। আমার সন্তানকে কোন শিক্ষা বিশেষজ্ঞের দ্বারা মূল্যায়ন করাবার আগে আমাকে কত সময় অপেক্ষা করতে হবে?

শিক্ষা ও গ্রন্থাগার বোর্ড স্কুল-পূর্ব শিশুদের জন্যে দ্রুত সাহায্যের গুরুত্ব স্বীকার করে। একবার কোন শিশুকে রেফার করা হলে, তারা যত দ্রুত সম্ভব সাড়া দিতে চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞ কর্মীবাহিনীর মত সংস্থান সীমিত থাকতে পারে এবং এই কারণে এমন সম্ভাবনা আছে যে আপনি যতদিন অপেক্ষা করতে চান তার থেকে আপনাকে হয়ত বেশি দিন অপেক্ষা করতে হবে।

 

 

আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি সুস্পষ্ট এবং গুরুতর এবং আমি মনে করি দ্রুত কিছু একটা করা দরকার। আমার সন্তানকে কি তা সত্তেও কোন শিক্ষা বিশেষজ্ঞকে দেখাতে হবে?

বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত অধিকাংশ শিশুর ক্ষেত্রে প্রথমে প্রমাণ সংগ্রহ করা হয় যাতে শেখার সমস্যাগুলি চিহ্নিত হওয়া সুনিশ্চিত হয় এবং সহায়তার জন্যে প্রচেষ্টা করা হয়। আপনার সন্তানের যদি অত্যন্ত স্পষ্ট ও গুরুতর বিশেষ শিক্ষাগত চাহিদা থাকে এবং স্কুল শীঘ্রই শুরু হওয়ার কথা থাকে তাহলে মেডিকেল কর্মীরা তত্‍ক্ষণাত্‍ বিধিবদ্ধ মূল্যায়ন চাইতে পারেন যাতে স্কুল শুরু হলে প্রয়োজনীয় সহায়তা পাওয়া সুনিশ্চিত করা যায়। এই ক্ষেত্রে শিক্ষা বিশেষজ্ঞদের মূল্যায়ন বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার অঙ্গ হবে।

 

আমি যদি আমার সন্তানের মূল্যায়ন করাতে না চাই তাহলে কি হবে?

অধিকাংশ পিতামাতাই তাদের সন্তানের মূল্যায়নের বিষয়ে সম্মত হন কারণ তারা তাদের ভবিষ্যত সম্বন্ধে অত্যন্ত উদ্বিগ্ন থাকেন। তবে আপনি যদি মনে করেন যে আপনার সন্তানের বিশেষ শিক্ষাজনিত চাহিদা নেই অথবা সেই চাহিদাগুলি মূল্যায়ন করাবার মত যথেষ্ট গুরুতর নয় তাহলে আপনার উচিত শিক্ষা বিশেষজ্ঞকে সেই কথা জানানো।

 

আমি যদি আমার সন্তানের মূল্যায়নের পরিণামের সাথে সম্মত না হই তাহলে কি হবে?

শিক্ষা বিশেষজ্ঞরা হলেন প্রশিক্ষিত ও অভিজ্ঞ পেশাদার ব্যক্তি। অধিকাংশ বাবা-মাই মূল্যায়নের পরিণামের সাথে সম্মত হন। তবে আপনি যদি মনে করেন যে আপনার শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদাগুলির বিষয়ে তার মতামত ভুল, তাহলে আপনার উচিত তাকে সে বিষয়ে জানানো। বিশেষজ্ঞকে আপনার উদ্বেগের কথা শুনতে হবে।

 

আমার সন্তান স্কুলে যাওয়া শুরু করার আগে কি শিক্ষা ও গ্রন্থাগার বোর্ড তাকে সাহায্য করার জন্যে কোন পদক্ষেপ নেবে?

শিক্ষা ও গ্রন্থাগার বোর্ড বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত শিশুদের প্রারম্ভিক সহায়তা প্রদানের গুরুত্ব স্বীকার করে। আপনার সন্তানকে সাহায্য করার জন্য যুক্তিসঙ্গতভাবে যা কিছু করা সম্ভব তারা তা করবেন, তবে উপলব্ধ সহায়তার নিরিখে তারা সীমাবদ্ধ হতে পারেন।

 

আমার সন্তানকে কি বিশেষ স্কুলে যেতে হবে?

যদি না আপনার সন্তানের বিশেষরূপে গুরুত্বপূর্ণ বিশেষ শিক্ষাগত চাহিদা না থাকে তাহলে সে আপনার পছন্দের মূলধারার স্কুলেই পড়বে এবং স্কুলের শিক্ষকরা তার বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে দায়ী থাকবেন। যদি আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি বিশেষরূপে গুরুতর হয় তাহলে তার জন্যে প্রয়োজনীয় বিশেষ সহায়তা পাওয়া ও সুরক্ষিত করার জন্যেই বিধিবদ্ধ মূল্যায়ন পরিকল্পিত হয়েছে। আপনি যদি বিধিবদ্ধ মূল্যায়নের বিষয়ে সম্মত হন তাহলে আপনি সুপারিশ করতে পারেন এবং /অথবা শিক্ষা ও গ্রন্থাগার বোর্ডও সুপারিশ করতে পারে যে আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে তাকে বিশেষ স্কুলে স্থানান্তরের বন্দোবস্তই বেশি ভাল হবে। তবে যতক্ষণ না বিধিবদ্ধ মূল্যায়নে এই সুপারিশ না করা হচ্ছে যে আপনার সন্তানের সেরা স্বার্থে এটা করা প্রয়োজন এবং যতক্ষণ না আপনিও সম্মত হচ্ছেন ততক্ষণ এই ধরনের কোন ব্যবস্থা নেওয়া হবে না।

 

আমি কোথায় আরও বেশি তথ্য পেতে পারি?

আপনি স্থানীয় এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডস্থানীয় এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডে যোগাযোগ করে আরও বেশি তথ্য পেতে পারেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please Rate This Page!