সম্প্রদায়ের শিশুচিকিত্সক
মনোনীত মেডিকেল অফিসার
শিক্ষাগত মনস্তাত্ত্বিক
স্বাস্থ্য পরিদর্শক
শিক্ষণ সহায়তা শিক্ষক
পেশাগত চিকিত্সক
নেমড অফিসার
ফিজিওথেরাপিস্ট
বিশেষ শিক্ষাগত চাহিদার সমন্বয়কারী (প্রায়শই "SENCO" নামে উল্লিখিত)
সমাজ কর্মী
স্কুল ভিত্তিক সহায়ক
ভাষা ও বচন চিকিত্সক
ম্প্রদায়ের শিশুচিকিত্সকআপনার
সম্প্রদায়ের শিশুচিকিত্সক হলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার যিনি বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণে প্রধান ভূমিকা পালন করেন। এই পেশাদার ব্যক্তি আপনার সন্তানের চাহিদাগুলির মূল্যায়ন করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে উপদেশ দেওয়ার পাশাপাশি এই ডাক্তার সম্ভাব্য শিক্ষার অসুবিধা সম্পর্কিত বিষয়েও আপনার সাথে আলোচনা করতে পারেন। আপনার সম্মতি নিয়ে এই ডাক্তার গুরুত্বপূর্ণ উদ্বেগগুলি এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডের কাছে পাঠাবেন। সম্প্রদায়ের শিশুচিকিত্সকরা হেলথ এন্ড সোশ্যাল সার্ভিসেস ট্রাস্ট কর্তৃক নিযুক্ত হন।
মনোনীত মেডিকেল অফিসারইনি সাধারণতঃ
একজন সম্প্রদায়ের শিশুচিকিত্সক হন। মনোনীত মেডিকেল অফিসার সমস্ত বিধিবদ্ধ চিকিত্সাগত ও সামাজিক পরিষেবা পরামর্শগুলি সংগ্রহের জন্যে দায়ী থাকেন।
বিধিবদ্ধ মূল্যায়নের অঙ্গ হিসাবে প্রতিটি শিশুর চিকিত্সাগত পরীক্ষণ করতে হয়। আপনার সন্তানের চিকিত্সাগত সমস্যা আছে কিনা, এই পরীক্ষণের সঠিক প্রকৃতি তার উপরে নির্ভর করবে। অধিকাংশ শিশুর কেবলমাত্র একটা মৌলিক শারীরিক পরীক্ষা হয়, যাতে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে তাদের কোন গুরুত্বপূর্ণ চিকিত্সাগত চাহিদা নেই।
শিক্ষাগত মনস্তাত্ত্বিক
আপনার সন্তানের বিধিবদ্ধ মূল্যায়নের অংশ রূপে একজন শিক্ষাগত মনস্তাত্ত্বিককে বোর্ডকে পরামর্শ দিতেই হবে। শিক্ষাগত মনস্তাত্ত্বিক হলেন একজন মনস্তত্ত্বের স্নাতক যিনি বিকাশ ও শিক্ষা সংক্রান্ত মনস্তত্ত্বে স্নাতকোত্তর যোগ্যতা লাভ করেছেন। শিক্ষাগত মনস্তাত্ত্বিকরা এছাড়াও যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক। তারা শিশু ও ছোটদের শিক্ষাগত চাহিদার বিষয়ে পরামর্শ দিতে সক্ষম এবং আপনার সন্তানকে সাহায্য করার উপায় সুপারিশ করতে পারেন।
স্বাস্থ্য পরিদর্শকস্বাস্থ্য
পরিদর্শক হলেন একজন যোগ্যতাসম্পন্ন নার্স যিনি অতিরিক্ত বিশেষজ্ঞ প্রশিক্ষণ নিয়েছেন। এই পেশাদার ব্যক্তি বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত স্কুল-পূর্ব শিশুদের সম্প্রদায়ের শিশুচিকিত্সকের কাছে রেফার করতে পারেন। বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে মনোনীত মেডিকেল অফিসার আপনার স্বাস্থ্য পরিদর্শককে পরামর্শ দেওয়ার জন্য বলতে পারেন।
শিক্ষণ সহায়তা শিক্ষক
শিক্ষণ সহায়তা শিক্ষক এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড দ্বারা নিযুক্ত হন। এই পেশাদার ব্যক্তির শেখার সমস্যাযুক্ত শিশুদের পড়াবার অভিজ্ঞতা আছে। এই শিক্ষক আপনার শিশুকে সরাসরি সাহায্য করতে পারেন অথবা স্কুলের শিক্ষকদের সাহায্য করতে পারেন।
নেমড অফিসা
রবিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়াটি জটিল এবং কখনও কখনও বাবা-মায়েদের পক্ষে এটা বোঝা শক্ত হয়। বাবা-মায়েরা যাতে দ্রুত এবং প্রাসঙ্গিক সহায়তা পেতে পারেন তা সুনিশ্চিত করার জন্যে বোর্ড নিশ্চিতরূপে আপনাকে এমন একজন ব্যক্তির যোগাযোগের বিবরণ ও নাম জানাবে যিনি আপনাকে পরামর্শ, সহায়তা ও সমর্থন দিতে পারেন। এই পেশাদার ব্যক্তি সাধারণতঃ আপনার শিক্ষা বোর্ডের বিশেষ শিক্ষা বিভাগে নিযুক্ত একজন অফিসার হয়ে থাকেন।
পেশাগত চিকিত্সকপেশাগত চিকিত্সকএকজন পেশাগত চিকিত্সক হলেন শারীরিক, সমন্বয়বিধান ও প্রক্রিয়াকরণের অসুবিধাযুক্ত শিশু ও ছোটদের মূল্যায়ন, চিকিত্সা ও পুনর্বাসন প্রদানের জন্যে প্রশিক্ষিত ব্যক্তি। বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে মনোনীত মেডিকেল অফিসার আপনার পেশাগত চিকিত্সককে পরামর্শ দেওয়ার জন্য বলতে পারেন। পেশাগত চিকিত্সকরা হেলথ ও সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টগুলি দ্বারা নিয়োজিত হন।
ফিজিওথেরাপিস্ট
ফিজিওথেরাপিস্ট হলেন একজন প্রশিক্ষিত ব্যক্তি যিনি ভারসাম্য রাখার সমস্যা, সমন্বয়বিধান, বসা, দাঁড়ানো ও হাঁটার মত শারীরিক ও অঙ্গসঞ্চালনের অসুবিধাকে জয় করার চিকিত্সা ও মূল্যায়ন প্রদান করতে পারেন। বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে মনোনীত মেডিকেল অফিসার আপনার ফিজিওথেরাপিস্টকে পরামর্শ দেওয়ার জন্য বলতে পারেন। পেশাগত চিকিত্সকরা হেলথ ও সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টগুলি দ্বারা নিয়োজিত হন।
বিশেষ শিক্ষাগত চাহিদার সমন্বয়কারী (প্রায়শই "SENCO" নামে উল্লিখিত)
প্রতিটি অনুদানপ্রাপ্ত স্কুলে একজন SENCO থাকতেই হবে। SENCO হলেন একজন কর্মীসদস্য যিনি বিশেষ শিক্ষাগত চাহিদার ব্যবস্থার সমন্বয়ের জন্যে দায়িত্বপ্রাপ্ত। একটি ছোট স্কুলে প্রিন্সিপাল SENCO হতে পারেন। স্কুল কিভাবে আপনার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণ করছে সে বিষয়ে SENCO আপনার বহু বিস্তারিত প্রশ্নের জবাব দিতে সক্ষম হবেন।
সমাজ কর্মী হলেন
পেশাদার ব্যক্তি যিনি বাবা-মা ও পরিবারকে সহায়তা ও পরামর্শ প্রদানের জন্যে প্রশিক্ষিত। সমাজ কর্মীরা বিধিবদ্ধ মূল্যায়নে কুশলে থাকার পরামর্শ দিতে পারেন। সমাজকর্মীরা হেলথ ও সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টগুলি দ্বারা নিয়োজিত হন।
কস্কুল ভিত্তিক সহায়ক
একজন শিক্ষকের কাছে যুক্তিসঙ্গতভাবে যতটা সহায়তা প্রত্যাশা করা যায়, কোন কোন বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন ছাত্রের তার চেয়ে বেশি সহায়তা প্রয়োজন হয়। ছাত্রদের বিশেষ শিক্ষাগত চাহিদার উপরে নির্ভর করে স্কুল বিভিন্ন ধরনের সহায়ক নিয়োগ করে। উদাহরণস্বরূপ, শ্রেণীকক্ষ সহায়ক, সাধারণ সহায়ক, তত্ত্বাবধান সহায়ক এবং শিক্ষণ সহায়তার সহায়ক থাকতে পারেন। সহায়করা স্কুলের প্রিন্সিপালের সর্বাঙ্গীণ নির্দেশের অধীনে কাজ করেন। আপনার সন্তানের কোন সহায়ক থাকলে তিনি তার বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে নির্দিষ্ট দলের অংশ হবেন।
ভাষা ও বচন চিকিত্সক
ভাষা ও বচন চিকিত্সক হলেন একজন পেশাদার ব্যক্তি যিনি বচন ও ভাষা সংক্রান্ত সমস্যার মূল্যায়ন, নির্ণয়, পরিচালনা ও চিকিত্সা করার জন্যে প্রশিক্ষিত। তারা বাবা-মা ও স্কুলকে সহায়তা ও পরামর্শও দেন। ভাষা ও বচন চিকিত্সকরা শিক্ষা পরিকল্পনাকে জানাতে পারেন এবং বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে চিকিত্সাগত পরামর্শে অবদান দিতে পারেন। ভাষা ও বচন চিকিত্সকরা হেলথ ও সোশ্যাল সার্ভিসেস ট্রাস্টগুলি দ্বারা নিয়োজিত হন।