Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

শব্দকোষ (Glossary)

এই সাইটের অন্যান্য বিভাগে উপস্থিত বিভিন্ন শব্দ ও শব্দসমষ্টির অর্থ এই বিভাগে দেওয়া আছে, যেগুলি সম্ভবত বাবা-মায়েদের পরিচিত নয়।

 

পরামর্শ বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়ায় পেশাদার ব্যক্তিদের লিখিত অবদানকে পরামর্শ নাম দেওয়া হয়েছে।

 

পরিমার্জিত বিবৃতি

পরিমার্জিত বিবৃতি হল বিশেষ শিক্ষাগত চাহিদার একটি বিবৃতি যেখানে বিধিবদ্ধ পুনর্মূল্যায়ন ছাড়াই বিষয়বস্তুগুলি পরিবর্তিত হয়েছে।

 

বার্ষিক পর্যালোচনা

হল বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতির একটি পর্যালোচনা যা বিবৃতি তৈরি করার অথবা যেখানে প্রযোজ্য সেখানে পূর্ববর্তী পর্যালোচনার 12 মাস সময়ের ভিতরে করতেই হয়। বার্ষিক পর্যালোচনা বোর্ড দ্বারা সম্পন্ন হয় এবং শিশুর শিক্ষকরা এটি আয়োজন করেন।

 

আবেদনঅন্যায্য বলে বিবেচিত কোন সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা যায় কিনা তা জানতে চাওয়ার একটি উপায় হল আবেদন। বাবা-মায়েরা স্থানীয় বোর্ড, ডিএআরএস (DARS) অথবা SENDIST-এর কাছে আবেদন করতে পারেন।

 

অভ্যাসবিধি ডিপার্টমেন্ট অফ এডুকেশন (উত্তর আয়ারল্যান্ড)ডিপার্টমেন্ট অফ এডুকেশন (উত্তর আয়ারল্যান্ড) দ্বারা প্রকাশিত বিশেষ শিক্ষাগত চাহিদার চিহ্নিতকরণ ও মূল্যায়নের অভ্যাসবিধি

 

বিষয়

কোন শিশুকে বিশেষ বন্দোবস্ত পাওয়ার যোগ্যতা পেতে হলে যে মানদন্ডগুলি পূরণ করতেই হয় সেগুলিই হল বিবেচ্য বিষয়।

 

ডিএআরএস (DARS)

ডিএআরএস (DARS) এর পুরো নাম হল: ডিসপিউট এভয়ডান্স এন্ড রেজলিউশন সার্ভিস। ডিএআরএস (DARS) হল বাবা-মা এবং এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ডের মধ্যে বিবাদের নিষ্পত্তি করার জন্যে পরিকল্পিত একটো স্বাধীন পরিষেবা।

 

পার্থক্য নির্ণয়

পার্থক্য নির্ণয় বিশেষ শিক্ষার বন্দোবস্তের প্রতি নির্দেশ করে, যাতে ছাত্রদের বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণ করা যায়।

 

ডিজেপ্লিকেশন

ডিজেপ্লিকেশন হল অধ্যয়নের কর্মসূচী, অর্জনের লক্ষ্য, মূল্যায়ন বা পাঠক্রমের অন্য যে কোন অংশ অপসারণ বা উঠিয়ে নেওয়া।

 

শিক্ষাগত মূল্যায়ন

শিক্ষাগত মূল্যায়ন হল ভবিষ্যতে যুক্তিসঙ্গতভাবে কি কি শেখা যেতে পারে তা নির্ণয়ের প্রতি দৃষ্টি রেখে একজন ব্যক্তি ইতোমধ্যে কি শিখেছেন তা খতিয়ে দেখা।

 

শিক্ষাগত সমস্যা নির্ণয় কোন শিশু কেন পড়াশোনা শিখছে না তার কারণগুলি খতিয়ে দেখার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে বলে শিক্ষাগত সমস্যা নির্ণয়।

 

শিক্ষা পরিকল্পনা

শিক্ষা পরিকল্পনা হল একটি শিশুর শিক্ষকদের দ্বারা প্রস্তুত একটি নথি যেখানে শিশুটির বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে প্রক্রিয়াসমূহ নির্ধারণ করা হয়।

 

অনুদানপ্রাপ্ত স্কুল

অনুদানপ্রাপ্ত স্কুল হল এমন একটি স্কুল যা ডিপার্টমেন্ট অফ এডুকেশন দ্বারা অনুমোদিত ও তাদের অর্থ অনুদান পায়। উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ স্কুলই অনুদানপ্রাপ্ত।

 

ইন্টিগ্রেশন

ইন্টিগ্রেশন হল শিক্ষার পরিসরে বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন ছাত্র এবং এই ধরনের চাহিদাহীন ছাত্রদের সমন্বয়। এই সমন্বয় শিক্ষামূলক ও সামাজিক উভয় প্রকারেরই হতে পারে। বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের এই ধরনের চাহিদাবিহীন শিশুদের সাথে যেক্ষেত্রে সম্ভব সেখানে একসাথে শিক্ষাদানের নীতির সমন্বয়ও নির্দেশ করে।

 

শিক্ষার সমস্যা

শিক্ষার সমস্যা হল শিক্ষার যে কোন সমস্যা যেগুলি সমবয়স্ক শিশুদের অধিকাংশের তুলনায় যথেষ্ট বেশি। এমন পঙ্গুত্বগুলিও 'শিক্ষার সমস্যা' শব্দগুচ্ছটির অন্তর্গত যেগুলির কারণে একটি শিশুর দৈনন্দিন শিক্ষাগত সুবিধাসমূহ ব্যবহার বাধাপ্রাপ্ত হয়।

 

মূলধারার স্কুল

মূলধারার স্কুল হল এমন যে কোন স্কুল যা প্রধানত বিশেষ শিক্ষাগত চাহিদাবিহীন ছাত্রদের চাহিদাগুলি পূরণ করে।

 

চিকিত্‍সাগত পরামর্শ

বিধিবদ্ধ মূল্যায়নে একজন যোগ্যতাপ্রাপ্ত ডাক্তারের লিখিত অবদানকে বলা হয় চিকিত্‍সাগত পরামর্শ। হেলথ এন্ড সোশ্যাল সার্ভিস ট্রাস্টের কর্মী দ্বারা বিধিবদ্ধ মূল্যায়নে প্রদত্ত সমস্ত অবদানকেও চিকিত্‍সাগত পরামর্শ বলা হয়।

 

পরিবর্তন

পরিবর্তন গুলি হল অধ্যয়নের কর্মসূচী, অর্জনীয় লক্ষ্য, মূল্যায়ন বা পাঠক্রমের অন্য যে কোন অংশের পরিবর্তন যাতে একটি শিশুকে পাঠক্রমের সেই ক্ষেত্রটিতে উন্নততর সুবিধা দেওয়া যায়।

 

নেমড অফিসার

নেমড অফিসার হলেন এডুকেশন এন্ড লাইব্রেরীর এমন একজন ব্যক্তি যিনি বিধিবদ্ধ মূল্যায়ন সংক্রান্ত বন্দোবস্তগুলির বিষয়ে এবং বিবৃতি তৈরি করার বিষয়ে বাবা-মায়েদের সাথে সংযোগ রক্ষা করেন। বোর্ড যখন বাবা-মায়েদের অবহিত করে যে তারা তাদের সন্তানের বিধিবদ্ধ মূল্যায়নের পরিকল্পনা করছে তখন বোর্ডগুলি তাদের নেমড অফিসারের নামও জানায়।

 

পরিবর্তে টীকা

পরিবর্তে টীকা হল এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড দ্বারা জারীকৃত একটি নথি যা বিশেষ শিক্ষাগত চাহিদার সম্পূর্ণ বিবৃতি তৈরি ও রক্ষা করার বিকল্প। ফরাসি ভাষায় In Lieu-এর অর্থ হল "পরিবর্তে"। এই টীকায় শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদার বিবরণ দিতে হবে, বোর্ড কেন বিবৃতি তৈরি করবে না তার কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিশুটির জন্যে যথাযথ বন্দোবস্তের সুপারিশ করতে হবে। বিধিবদ্ধ মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন প্রাপ্ত সমস্ত পরামর্শগুলি এই টীকার সাথে সংযুক্ত করতে হবে।

 

বাবা-মায়ের বক্তব্য

বাবা-মায়ের বক্তব্য হল তাদের সন্তানের বিধিবদ্ধ মূল্যায়নে বাবা-মায়েদের দেওয়া লিখিত অবদান।

অগ্রগতি: একটি শিশু যখন নতুন ও উপযোগী কৌশল শেখে তখন সে অগ্রগতি করছে বলা হয়। বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত শিশুদের ক্ষেত্রে অগ্রগতি ধীরগতিতে হতে পারে এবং পরিমাপ করা কঠিন হয়। অন্যান্য ক্ষেত্রে বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত এমন হয় যেন একটি বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত শিশু সন্তোষজনক বা উন্নততর অগ্রগতি করতে পারে।

 

প্রস্তাবিত বিবৃতি

প্রস্তাবিত বিবৃতি হল বিশেষ শিক্ষাগত চাহিদাগুলির একটি বিবৃতি যা বোর্ড কোন শিশুর জন্যে তৈরি করা ও রক্ষা করার ইচ্ছা রাখে।

 

মনস্তাত্ত্বিক পরামর্শ

মনস্তাত্ত্বিক পরামর্শ হল বিধিবদ্ধ মূল্যায়নে শিক্ষাগত মনস্তাত্ত্বিকের লিখিত অবদান।

 

SENCO

বিশেষ শিক্ষাগত চাহিদাগুলির সমন্বয়কারী: স্কুলের অভ্যন্তরে বিশেষ শিক্ষাগত সহায়তাগুলির সমন্বয়বিধানের দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক।

 

SENDIST

SENDIST এর পুরো নাম হল: স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনাল। SENDIST হল মূল্যায়ন ও বিবৃতি বিষয়ক সিদ্ধান্তগুলির বিরুদ্ধে বাবা-মায়েদের আবেদনগুলির উপরে সিদ্ধান্ত নেওয়ার জন্যে গঠিত একটি স্বাধীন সংস্থা। SENDIST-এর সিদ্ধান্তগুলি উভয় পক্ষের নিকটেই আইনানুগ বাধ্যতামূলক।

 

বিশেষ শিক্ষাগত চা

হিদা বিশেষ শিক্ষাগত চাহিদা হল এমন যে কোন শিক্ষার সমস্যা যার কারণে বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত করতে হয়।

 

বিশেষ শিক্ষাগত চা

হিদার রেজিস্টারবিশেষ শিক্ষাগত চাহিদার রেজিস্টার হল স্কুল দ্বারা রক্ষিত ছাত্রদের একটি তালিকা। বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন কোনও নির্দিষ্ট ছাত্র কোন পর্যায়ে নথিবদ্ধ হয়েছে, অন্যান্য তথ্যের পাশাপাশি এই রেজিস্টারে তার বিবরণও উল্লিখিত থাকে।

 

বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত

বিশেষ শিক্ষাগত বন্দোবস্ত হল একটি শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে আবশ্যক যে কোন সংস্থান। এটা সমবয়স্ক শিশুদের জন্যে সাধারণতঃ করা বন্দোবস্তগুলির থেকে ভিন্ন বা অতিরিক্ত হয়।

 

বিশেষ স্কুল

বিশেষ স্কুল হল এমন একটি স্কুল যা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বন্দোবস্ত করার জন্যে বিশেষরূপে সঙ্গঠিত।

 

বিশেষ ইউনিট

বিশেষ ইউনিট হল একটি মূলধারার স্কুলের ক্লাস বা একাধিক ক্লাস যা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন ছাত্রদের জন্যে বিশেষ বন্দোবস্ত করার জন্যে আয়োজিত হয়।

 

পর্যায়

ছাত্রদের বিশেষ শিক্ষাগত চাহিদার পর্যায়ক্রমিক মূল্যায়নের অভ্যন্তরে একটি নির্দিষ্ট স্তর। প্রতিটি পর্যায়ের বৈশিষ্ট্য হল সেই স্তরে নথিবদ্ধ ছাত্রদের বিশেষ শিক্ষাগত চাহিদা পূরণের জন্যে নিয়োজিত সংস্থানের পরিমাণ ও বৈচিত্র্য।

 

পর্যায় 1

বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত ছাত্রদের চাহিদাগুলি শ্রেণী /ফর্ম শিক্ষকের একার পৃথকীকৃত নির্দেশের মাধ্যমেই পূরণ করা হয়।

 

পর্যায় 2

বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত ছাত্রদের চাহিদাগুলি স্কুলের SENCO-এর সহায়তায় শ্রেণী /ফর্ম শিক্ষকের পৃথকীকৃত নির্দেশের মাধ্যমে পূরণ করা হয়।

 

পর্যায় 3

বিশেষ শিক্ষাগত চাহিদাযুক্ত ছাত্রদের চাহিদাগুলি স্কুলের SENCO-এর সহায়তায় শ্রেণী /ফর্ম শিক্ষকের পৃথকীকৃত নির্দেশের মাধ্যমে এবং শিক্ষাগত মনস্তাত্ত্বিকের মত একজন বাইরের পেশাদার ব্যক্তির প্রদত্ত তথ্য ব্যবহার করে পূরণ করা হয়।

 

 

পর্যায় ৩ সহায়তা পরিষেবা পর্যায় 3 সহায়তা পরিষেবা হল

বোর্ডের দ্বারা প্রদত্ত একটি পরিষেবা যা পর্যায় 3 এ ব্যবহার করা যায়, যদি ছাত্রটি আবশ্যিক শর্ত পূরণ করে। পর্যায় 3 সহায়তা পরিষেবাগুলি সাধারণতঃ নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন শিক্ষক হয়ে থাকেন। তারা স্কুল ও শিশুকে যথাযথ, বিশেষজ্ঞ পরামর্শ ও সহায়তা প্রদান করে। সাধারণতঃ টার্মলি বা মাঝারি-টার্মের ভিত্তিতে এই সহায়তা দেওয়া ও পর্যালোচনা করা হয়।

 

পর্যায় 4

যে সকল বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের বিধিবদ্ধ মূল্যায়ন করা হচ্ছে।

 

পর্যায় 5

যে সকল ছাত্রদের বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি আছে, যা কোন এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড তৈরি ও রক্ষা করে।

 

পর্যায় 5 সহায়তা পরিষেবা

পর্যায় 5 সহায়তা পরিষেবা হল বোর্ডের দ্বারা প্রদত্ত একটি পরিষেবা যা পর্যায় 5 এ ব্যবহার করা যায়, যদি ছাত্রটি আবশ্যিক শর্ত পূরণ করে। পর্যায় 5 সহায়তা পরিষেবাগুলি সাধারণতঃ নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন শিক্ষক হয়ে থাকেন। তারা স্কুল ও শিশুকে যথাযথ, বিশেষজ্ঞ পরামর্শ ও সহায়তা প্রদান করে। প্রায়শই দীর্ঘকালীন ভিত্তিতে এই সহায়তা দেওয়া হয়।

 

পর্যায়ক্রমিক মূল্যায়ন

পর্যায়ক্রমিক মূল্যায়ন মূল্যায়নের সেই প্রক্রিয়ার প্রতি নির্দেশ করে যেখানে শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি নির্দিষ্ট পর্যায়ে ক্রমাগত চাহিদার কারণে চিহ্নিত হয়।

 

বিবৃতি

বিবৃতি হল বোর্ডের দ্বারা প্রস্তুত ও রক্ষিত একটি নথি যার উদ্দেশ্য হল শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পূরণের জন্যে প্রয়োজনীয় সংস্থানগুলিকে সুরক্ষা প্রদান করা।

 

বিধিবদ্ধ মূল্যায়ন

বিধিবদ্ধ মূল্যায়ন হল একটি বহু-তরফা মূল্যায়ন (পর্যায় 4 এ) যেখানে এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড বহু-তরফা মূল্যায়নের মাধ্যমে একটি শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদাগুলি পরীক্ষা করে এবং বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি তৈরি ও রক্ষা করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়।

 

বিধিবদ্ধ পুনর্মূল্যায়ন এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড তৈরি ও রক্ষিত বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি আছে এমন কোন শিশুর বিধিবদ্ধ মূল্যায়নকে বলে বিধিবদ্ধ পুনর্মূল্যায়ন।

 

রূপান্তরের পরিকল্পনা

রূপান্তরের পরিকল্পনা হল বাবা-মা ও পেশাদার ব্যক্তিদের সাথে পরামর্শের মাধ্যমে স্কুলের দ্বারা তৈরি একটি পরিকল্পনা, যা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের পূর্ণবয়স্ক জীবনে রূপান্তরের লক্ষ্যে একটি পদক্ষেপ। একটি শিশুর ১৪তম জন্মদিনের পরে, রূপান্তরের পরিকল্পনা তার বার্ষিক পর্যালোচনার একটি অংশ হওয়া উচিত।

 

কুশল পরামর্শ

কুশল পরামর্শ হল বিধিবদ্ধ মূল্যায়নে সমাজ কর্মীর লিখিত অবদান।