Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

প্রথম প্রশ্নগুলি (First Questions)

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের বিধিবদ্ধ মূল্যায়নে বিভিন্ন অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন। এই ব্যক্তিরা কারা হওয়ার সম্ভাবনা বেশি?

আমি কিভাবে আমার সন্তানের জন্যে একজন শ্রেণীকক্ষ সহায়ক পেতে পারি?

আমি যদি আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা পূরণের বন্দোবস্তগুলির বিষয়ে খুশি না হই তাহলে কি হবে?

আমি কি কোন সাক্ষাতে আমার বন্ধুকে সাথে নিয়ে আসতে পারি?

আমাকে বলা হয়েছে যে আমার সন্তানের বিধিবদ্ধ মূল্যায়নে বিভিন্ন অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন। এই ব্যক্তিরা কারা হওয়ার সম্ভাবনা বেশি?

এরা 'আপনি যে সকল ব্যক্তির সাথে জড়িত হতে পারেন' -এর নিচে তালিকাভুক্ত আছেন

আমি কিভাবে আমার সন্তানের জন্যে একজন শ্রেণীকক্ষ সহায়ক পেতে পারি?

সাধারণতঃ শুধুমাত্র বিধিবদ্ধ মূল্যায়নের পরেই শ্রেণীকক্ষ সহায়ক পাওয়া যায়, যদি বিবৃতিতে এই ব্যবস্থাটি অন্তর্ভুক্ত থাকে।

আমি যদি আমার সন্তানের বিশেষ শিক্ষাগত চাহিদা পূরণের বন্দোবস্তগুলির বিষয়ে খুশি না হই তাহলে কি হবে?

আপনি যদি অখুশি হন তাহলে আপনি এই ওয়েব সাইটে অভ্যাসবিধির বিভিন্ন পর্যায়ে প্রচুর পরামর্শ খুঁজে পাবেন। আপনাকে মনে রাখতে হবে যে শিশুদের সহায়তা করার জন্যে অতিরিক্ত সহায়তা দেওয়া হলে সংখ্যাগরিষ্ঠ শিশু সন্তোষজনক উন্নতি করে। তবে আপনি যদি এমনটা না হওয়ার কারণে উদ্বিগ্ন হন তাহলে আপনাকে প্রথমে আপনার উদ্বেগগুলির বিষয়ে স্কুলের প্রিন্সিপাল / শ্রেণী শিক্ষক অথবা SENCO-এর সাথে আলোচনা করতে হবে।

আমি কি কোন সাক্ষাতে আমার বন্ধুকে সাথে নিয়ে আসতে পারি?

সহায়তার জন্যে বন্ধুকে সাথে নিয়ে আসলে সাধারণতঃ কোন সমস্যা হবে না, তবে আপনাকে সভার আয়োজককে আগে থাকতে জানাতে হবে।