Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

ডিসপিউট এভয়ডেন্স এন্ড রেজলিউশন সার্ভিস (DARS) (Dispute Avoidance and Resolution Service (DARS)

স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি অর্ডার (SENDO)-এর পরিণতিতে 1 লা সেপ্টেম্বর 2005 থেকে ডিসপিউট এভয়ডেন্স এন্ড রেজলিউশন সার্ভিস (DARS) কার্যকরী হয়েছে।

 

ডিএআরএস ( DARS) এর লক্ষ্য হল:

 

  • তারা কিভাবে বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন (SEN) শিশুদের প্রতি দায়িত্বগুলি পালন করবেন সেই নিয়ে বাবা-মা এবং এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড বা স্কুলের বোর্ড অফ গভর্নরের মধ্যে অসম্মতির নিষ্পত্তি করা;

 

  • বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের জন্যে করা ব্যবস্থাগুলির বিষয়ে বাবা-মা ও স্কুলের মধ্যে অসম্মতির নিষ্পত্তি করা;

 

ডিএআরএস (DARS) একটি স্বাধীন, গোপনীয়, স্বয়ংসেবী ও প্রথাবহির্ভূত পরিষেবা, যা অসম্মতির বিষয়গুলি চিহ্নিত করার সুযোগ প্রদান এবং সকল পক্ষ স্বীকার করতে ইচ্ছুক হবে এমন অগ্রগতির পথ খোঁজার জন্যে পরিকল্পিত।

 

প্রতিটি এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড-এর অঞ্চলে একজন ডিএআরএস (DARS) যোগাযোগের ব্যক্তি আছেন যিনি তার বিশেষ শিক্ষা বিভাগের থেকে স্বাধীন। প্রথম বার ডিএআরএস (DARS) ম্যানেজার-এর যোগাযোগের বিবরণডিএআরএস (DARS) ম্যানেজার হলেন প্রধান যোগাযোগের বিন্দু।

 

ডিএআরএস (DARS) দলের সদস্যরা অসম্মতির সমাধানের সম্ভাবনাকে সহজতর করবেন। পরিশেষে সংশ্লিষ্ট সকল পক্ষের অনুমোদনের মাধ্যমেই সম্মতিতে পৌঁছানো যায়।

 

ডিএআরএস (DARS) এর সাথে যুক্ত হলে স্পেশাল এডুকেশনাল নীডস এন্ড ডিজেবিলিটি ট্রাইব্যুনাল (SENDIST)-এ আবেদনের অধিকার প্রভাবিত হবে না। বাবা-মা অথবা স্কুল বা এডুকেশন এন্ড লাইব্রেরী বোর্ড-এর সাথে বিবাদের নিষ্পত্তির জন্যে ডিএআরএস (DARS) ব্যবহার করা যায় না। আপনি যদি মনে করেন যে আপনার সন্তানের অক্ষমতার কারণে তার প্রতি বৈষম্য করা হয়েছে তাহলে উত্তর আয়ারল্যান্ডের জন্যে ইকোয়ালিটি কমিশনইকোয়ালিটি কমিশন এই বিবাদের নিষ্পত্তির জন্যে সালিশী পরিষেবা প্রদান করবে।