Young girl smiling in class Close up head shot of boy in school Girl holding hand up, with teacher at white board
.

অটিজম (Autism)

নিচের পাঠ্যাংশটি 'অটিজমের উপরে টাস্ক গ্রুপের রিপোর্ট' থেকে গৃহীত, যা নিচে সম্পূর্ণ দেওয়া আছে।

 

অটিজম কি?

 

অটিস্টিক স্পেকট্রাম ডিজঅর্ডার হল একটি জটিল বিকাশগত অক্ষমতা যা প্রধানত একজন ব্যক্তির ভাববিনিময় ও মানুষের সাথে সম্পর্ক স্থাপনের পদ্ধতিকে প্রভাবিত করে। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে সমস্যাটির তারতম্য হওয়ায় 'অটিস্টিক স্পেকট্রাম' শব্দগুচ্ছটি প্রায়শই ব্যবহৃত হয়। এসপার্গার সিনড্রোম হল এই স্পেকট্রামের অধিক সক্ষম প্রান্তে অবস্থিত একটি সমস্যা।

স্পেকট্রামের অপেক্ষাকৃত 'কম সক্ষম' প্রান্তে আছে ক্যানার্স সিনড্রোম, যাকে কখনও কখনও 'ক্লাসিক অটিজম' বলা হয়।

 

শিশু মনস্তাত্ত্বিক লিও ক্যানার (1943) "প্রারম্ভিক শৈশবের অটিজম" এর সাথে সংশ্লিষ্ট সমস্যা ও আচরণের ধাঁচগুলির প্রথম বর্ণনা দিয়েছিলেন। ক্যানারের মত অনুযায়ী এই সমস্যার প্রধান বৈশিষ্ট্যর অন্যতম হল গুরুতর সামাজিক প্রতিবন্ধকতা, ভাববিনিময়, চিন্তাভাবনার প্রক্রিয়ার অনমনীয়তা এবং আচারপালনের ধাঁচে আচরণ। প্রায় একই সময়ে ইউরোপে হ্যান্স এসপার্গার (1994) একটি প্রায় একই ধরনের শিশুদের দলের বর্ণনা দিয়েছিলেন এবং তাদের বৈশিষ্ট্য ছিল অদ্ভুত, সাদাসিধা এবং অযথাযথ সামাজিক আচরণ, বহু শব্দসমন্বিত বিচারবুদ্ধিহীন পন্ডিতসুলভ বক্তব্য, দুর্বল অ-মৌখিক ভাববিনিময়, সঙ্কীর্ণ স্বার্থ এবং অঙ্গসঞ্চালনের পেশীর দুর্বল সমন্বয়ের দক্ষতা। নমনীয়, কার্যকরীভাবে দক্ষতাগুলি প্রয়োগের ক্ষেত্রেও তাদের সমস্যা ছিল, তাদের এইরূপ বর্ণনা দেওয়া হয়েছিল। লিও ক্যানার (1943) এবং হ্যান্স এসপার্গার (1944) উভয়ের কাজগুলিই বর্তমানে অটিস্টিক স্পেকট্রাম ডিজঅর্ডার-কে বোঝার ভিত্তিস্বরূপ। অটিজম, বিশেষত এসপার্গার সিনড্রোমের সংজ্ঞা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং এখন এটা সাধারণভাবে স্বীকার করা হয় যে অটিজম ও এসপার্গার সিনড্রোম উভয়ই সামাজিক ও ভাববিনিময়ের সমস্যার বিস্তৃত গোষ্ঠীর মধ্যে পড়ে, যা সাধারণভাবে অটিস্টিক স্পেকট্রাম ডিজঅর্ডার (ASD) নামে পরিচিত।

 

স্পেকট্রাম ডিজঅর্ডার হিসাবে অটিজমের চিকিত্‍সাগত অনুধাবনের ক্ষেত্রে অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান ছিল লোমা উইংয়ের (1979)। একটি ব্যাপক এপিডেমিওলজিকাল গবেষণার পরে উইং সিদ্ধান্ত নিয়েছিলেন যে সামাজিক প্রতিবন্ধকতা হল একটি বিকাশের সমস্যা এবং তার বিভিন্ন রূপভেদগুলির সবগুলিই সম্পর্কযুক্ত সমস্যার একটি 'স্পেকট্রাম' এর অংশ, তা সেগুলিকে সিনড্রোম হিসাবে নামঙ্কিত করা হোক বা না হোক। উইং পেয়েছিলেন যে এই সামাজিক প্রতিবন্ধকতার সাথে বিকাশের 3 টি ক্ষেত্র সংশ্লিষ্ট আছে, যা বৈশিষ্ট্যের একটি সমষ্টি গঠন করে যা অটিজম চিহ্নিতকরণের জন্যে রোগনির্ণয়ের আলোচ্যসূচী প্রদান করে। এই সমষ্টিকে প্রতিবন্ধকতার ট্রায়াড হিসাবে উল্লেখ করা হয়।

 

  • সামাজিক মিথষ্ক্রিয়ার প্রতিবন্ধকতা;

 

  • সামাজিক ভাববিনিময়ের প্রতিবন্ধকতা;

 

  • সামাজিক অনুধাবনক্ষমতা ও কল্পনার প্রতিবন্ধকতা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অটিজম
Please Rate This Page!