নিচের পাঠ্যটি বিশেষ শিক্ষা, মনোযোগের অভাব, অতিসক্রিয়তাজনিত সমস্যা (ADHD) - বাবা-মা ও তত্ত্বাবধায়কদের জন্যে একটি ব্যবহারিক নির্দেশিকা নামক প্রকাশনা থেকে গৃহীত যা নিচে সম্পূর্ণ দেওয়া হল।
কোন না কোন সময়ে অধিকাংশ শিশুর ক্ষেত্রেই দুর্বল মনঃসংযোগ, অতিসক্রিয়তা বা বিনা চিন্তায় কাজ করার সমস্যা দেখা যায়। তবে কিছু শিশু আছে যাদের ক্ষেত্রে মনঃসংযোগের অভাব, অতিসক্রিয়তা ও ঝোঁকের বশে কাজ করার অদ্ভুত ও ব্যতিক্রমী সমস্যা দেখা যায়, যা তাদের শিক্ষা ও আচরণকে প্রভাবিত করে এবং তারা নিজেরা এটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। সাধারণ প্রভাব যেমন কম্পিউটার গেমস, অতিরিক্ত টিভি দেখা, দুর্বল পরিচালনা, খাদ্যতালিকা ইত্যাদি এই সমস্যাগুলির ব্যাখ্যা দিতে পারে না।
এই ধরনের শিশুদের বর্তমানে মনোযোগের অভাব, অতিসক্রিয়তাজনিত সমস্যা আছে বলা হয় - (ADHD - যা কখনও কখনও ADD নামে উল্লিখিত হয়)।
এডিএইচডি (ADHD) কি
এডিএইচডি (ADHD) যুক্ত শিশুদের নিচের সবগুলি বা কয়েকটির ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যা হয়:
- মনোযোগের অভাব (উদাহরণস্বরূপ, "মনোনিবেশ করতে পারে না, কথা শুনছে বলে মনে হয় না, দিবাস্বপ্ন দেখছে বলে মনে হয়, সহজেই মনোযোগ নষ্ট হয়, মনঃসংযোগ করতে পারে না")।
- অতিসক্রিয়তা (উদাহরণস্বরূপ, "সর্বদা চঞ্চল, শান্তভাবে এক জায়গায় বসতে পারে না")।
- ঝোঁকের বশে কাজ করা (উদাহরণস্বরূপ, "ভাবার আগেই কাজ করা, চিত্কার করা বা আঘাত করা থামাতে পারে না")।
অনেকে, বা প্রকৃতপক্ষে অধিকাংশ ব্যক্তিই জীবনের কোন না কোন সময়ে এই ক্ষেত্রগুলিতে সমস্যার সম্মুখীন হয়। ADHD সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে পার্থক্য হল এই যে এই আচরণগুলিকে নিম্নরূপ হতেই হবে:
- ছয় মাসের অধিক সময় স্থায়ী হয়;
- সমবয়স্ক শিশুদের স্বাভাবিক উন্নতিতে হস্তক্ষেপ করার মত যথেষ্ট গুরুতর হতে হবে;
- বিকাশগত পর্যায় বা অন্য কোন সমস্যা / পরিস্থিতির দ্বারা এর ব্যাখ্যা পাওয়া যায় না; এবং
- অন্য কোন কারণ, যেমন "অলসতা", ঘুমের অভাব, অতিরিক্ত টিভি দেখা, ভিডিও, খাবারের উপাদান (ফুড এডিটিভ) এর ব্যাখ্যা দিতে পারে না।