শিশু এবং তরুণ ব্যক্তিদের ভালমন্দ দেখার দায়িত্ব তাদের সঙ্গে কাজ করেন এমন সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তির। সকল ছাত্রদের হিতসাধনের উন্নতি করার এবং তা সুরক্ষিত করার দায়িত্ব প্রতিটি স্কুলের আছে। এডুকেশন এন্ড লাইব্রেরীজ (NI) অর্ডার 2003 -ভাগ IV ওয়েলফেয়ার এন্ড প্রোটেকশন অফ পিপলস আর্টিকেলস 17, 18 এবং 19 - বোর্ড অফ গভর্ণর এর উপর দায়িত্ব - এর সংবিধানে এই কর্তব্যটির নির্দেশ আছে।
শিক্ষকরা তাদের ক্লাসে / স্কুলে তরুণ ব্যক্তিদের সঙ্গে প্রতিটি দিনের অনেকটা সময় কাটান এবং সেখানে কোনোরকম উদ্বেগজনিত সমস্যা থাকলে তা সনাক্ত করা এবং প্রতিক্রিয়া জানানো তাদের পক্ষে সুবিধাজনক। প্রতিটি স্কুলের বিশেষভাবে শিক্ষিত কর্মী আছেন - শিশু সুরক্ষার জন্য একজন মনোনীত এবং মনোনীত সহকারী শিক্ষক আছেন - যারা তাদের স্কুলে শিশু সুরক্ষা নীতিটির তত্ত্বাবধান করেন। শিশু সুরক্ষা নীতিটি পরিষ্কারভাবে নির্দেশ করবে যে স্কুল কিভাবে শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলির ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে। সকল বাবা-মাকে এই নীতিটির একটি কপি দেওয়া উচিত।
শিশু সুরক্ষা পদ্ধতিটিতে স্কুল একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাকে এবং সকল শিশুদের মঙ্গলসাধনের বিষয়টির সুরক্ষার উন্নতিকরণের জন্য পাশাপাশি অন্যান্য পেশাদারদের সঙ্গে কাজ করে তাদের যত্ন নেওয়ার কর্তব্যের পক্ষ অবলম্বন করা উচিত।
শিশু সুরক্ষা কি?
শিশু সুরক্ষা অনুসন্ধান বলতে কি বোঝায়?
কি হবে যদি অনুসন্ধানটি সিদ্ধান্ত নেয় যে উদ্বেগের কোনো কারণ নেই?
যদি দেখা যায় যে দুর্ব্যবহার হচ্ছে তাহলে কি হবে?
মেডিকেল পরীক্ষার উদ্দেশ্যটি কি?
বাবা-মাকে কি মেডিকেল পরীক্ষার জন্য রাজী হতে হবে?
শিশুদের কি তাদের বাবা-মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হবে?
শিশু সুরক্ষা রেজিস্টার কি?
শিশু সুরক্ষা পরিকল্পনা কি?
একজন কী ওয়ার্কার বা মূল কর্মী মানে কি?
একটি "বিপদের মূল্যায়ন" মানে কি?
আর কে যুক্ত থাকবেন?
একটি চাইল্ড প্রোটেকশন কেস কনফারেন্স কি?
এরকম একটি সমাবেশ ডাকতে হবে কেন?
একজন অভিভাবক কি করতে পারেন?
এই সমাবেশগুলিতে কি হয়?
এর পরে কি হয়?
পরিবহন/শিশু তত্ত্বাবধানের ব্যাপারে সাহায্য
দোভাষী
সমাবেশের পরে কি হয়?
আপীল করার পদ্ধতি
শিশু সুরক্ষা কি?
যখন শিশুর উপর অত্যাচারের অভিযোগের তদন্ত করতে হয় তখন ' শিশু সুরক্ষা' শব্দগুলি আমরা ব্যবহার করি। যাইহোক, শিশু সুরক্ষা কেবলমাত্র শিশু /শিশুদের ক্ষতি হয়েছে এমন কোন বিশেষ ঘটনার তদন্ত সংক্রান্তই নয়। এটি হল শিশুদের এবং তাদের পরিবারের প্রয়োজনগুলির সার্বিক মূল্যায়ন যাতে কার্যকরী সাহায্য এবং সহায়তা প্রদান করা যায়। সাহায্য এবং সহায়তার মাধ্যমে শিশুদের মঙ্গলের দিকটি বৃদ্ধি করার সাথে সাথে তাদের গুরুত্বপূর্ণ ক্ষতি থেকেও রক্ষা করা উচিত।
যে কোনো ব্যক্তি যিনি কোনো একটি শিশুর ক্ষতি বা দুর্ব্যবহারের ঝুঁকি আছে বলে চিন্তিত আছেন তার অবশ্যই সোসাল সার্ভিসেস, এনএসপিসিসি (NSPCC) বা পুলিশকে পরামর্শ দেওয়া উচিত। এটিকে বলে ' 'রেফারাল বা উল্লেখ করা'। রেফারাল আসতে পারে প্রতিবেশী, বন্ধু, আত্মীয়, একজন পেশাদার ব্যক্তি যেমন শিক্ষক, নার্স বা ডাক্তার বা শিশুটি বা বাবা-মা নিজেদের মধ্য থেকেই। কখনও কখনও যে ব্যক্তি রেফারাল করছেন তিনি বেনামী হতে পারেন বা পরিচয় গোপন রাখতে বলতে পারেন। এইরকম ঘটনার ক্ষেত্রে বাবা-মায়ের কাছে রেফারালের উত্স ব্যক্ত করা সম্ভব নয়।
শিশু সুরক্ষা অনুসন্ধান বলতে কি বোঝায়?
শিশু নির্যাতনের অনুসন্ধান করা একটি যৌথ দায়িত্ব। অনেক সংস্থা এর অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ, সোসাল সার্ভিসেস, এনএসপিসিসি (NSPCC), পুলিশ, ডাক্তার, নার্স, স্কুল এবং প্রোবেশন বোর্ড. প্রতিটি সংস্থার সম্মত পদ্ধতি আছে যা অবশ্যই মেনে চলা উচিত। এই পদ্ধতিগুলি রিজিওনাল এরিয়া চাইল্ড প্রোটেকশন কমিটিস-এর শিশু সুরক্ষা নীতি এবং পদ্ধতিগুলিতে পরিষ্কারভাবে নির্দেশ করা আছে। অনুসন্ধানটির উদ্দেশ্য হল শিশু/শিশুদের যদি কোন বিপদ থাকে, তাহলে তা কি তা স্থির করা। যখন একটি অনুসন্ধান চালানো হয় তখন উদ্বেগের বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য এবং এই বিষয়ে তাদের মতামত জানার জন্য একজন বা তার বেশি সংখ্যক পেশাদার ব্যক্তি বাবা-মায়ের সঙ্গে দেখা করার বন্দোবস্ত করবেন। এটি সাধারণত একজন সমাজ কর্মী করে থাকেন। কখনও কখনও অনুসন্ধানটি যুগ্মভাবে করা হয়ে থাকে যেখানে একজন সমাজ কর্মী এবং পুলিশ অফিসার মিলিতভাবে পরিবারের সঙ্গে দেখা করেন। তারা অভিভাবকীয় দায়িত্বে আছেন এমন অন্য আরো কারো সঙ্গে কথা বলতে পারেন এবং তারা তা অবশ্যই করবেন, যেখানে প্রয়োজন হবে, শিশু / শিশুদের সঙ্গে কথা বলবেন। যে সকল পেশাদার ব্যক্তি পরিবারটিকে ভালভাবে জানেন- যেমন শিক্ষকরা- তাদের সঙ্গে যাচাই করা হবে। মেডিকেল পরীক্ষার প্রয়োজন হতে পারে। এগুলির জন্য বাবা-মার অনুমতি প্রয়োজন। শিশু / শিশুদের স্বার্থে অনুসন্ধানটি বিশদভাবে করতে হবে যাতে পরিবার সম্পর্কে যতটা সম্ভব একটি সম্পূর্ণ চিত্র পাওয়া যায় এবং সকল তথ্য অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। যতটা সম্ভব অনুসন্ধানের প্রতিটি ধাপে বাবা-মাকে অবগত করা হবে এবং তাদের সঙ্গে পরামর্শ করা হবে। উদ্বেগের কারণগুলি সম্পর্কে পরিবারগুলির সচেতন থাকা এবং এতে যুক্ত প্রতিটি সংস্থার ভূমিকা বুঝতে পারা গুরুত্বপূর্ণ।
কি হবে যদি অনুসন্ধানটি সিদ্ধান্ত নেয় যে উদ্বেগের কোনো কারণ নেই?
কোন কোন ক্ষেত্রে অনুসন্ধানটি সিদ্ধান্ত নেয় যে সেখানে উদ্বেগের কোনো কারণ নেই সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আর এগোনোর প্রয়োজন নেই। সমাজ কর্মী বা সিনিয়র সমাজ কর্মী পরিবারকে লিখবেন এবং তাদের ফলাফল জানাবেন।
যদি দেখা যায় যে দুর্ব্যবহার হচ্ছে তাহলে কি হবে?
যদি বিবেচনা করা হয় যে শিশুটির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাহলে, ভবিষ্যতে তার নিরাপত্তা সুরক্ষিত করার জন্য বন্দোবস্ত করতে হবে। তারা এই বিষয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করবে। একটি ইনিশিয়াল চাইল্ড প্রোটেকশন কেস কনফারেন্স-এর অয়োজন করার প্রয়োজন হতে পারে।
মেডিকেল পরীক্ষার উদ্দেশ্যটি কি?
একটি শিশুর মেডিকেল পরীক্ষার প্রয়োজন হতে পারে। এটি অনুসন্ধানে সাহায্য করার জন্য প্রয়োজন হতে পারে। কোনো চিকিত্সার দরকার আছে কিনা তা আরো গুরুত্বপূর্ণভাবে দেখার প্রয়োজন হতে পারে। এই পরীক্ষাটি শিশু এবং/বা বাবা-মার দুশ্চিন্তা কমাতে ষাহায্য করতে পারে। পরীক্ষাটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তারের দ্বারা করানো হবে। বাবা-মা, বা যাকে শিশুটি বিশ্বাস করে, মেডিকেল পরীক্ষার সময় শিশুটির সঙ্গে থাকতে পারে।
বাবা-মাকে কি মেডিকেল পরীক্ষার জন্য রাজী হতে হবে?
নিযুক্ত পেশাদার ব্যক্তিরা পরিবারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা, যেখানে সম্ভব, শিশু সুরক্ষা পদ্ধতির প্রতিটি পর্যায়ে বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মতামত চাইবেন। একটি মেডিকেল পরীক্ষার জন্য অভিভাবকের অনুমতি চাওয়া হবে। যদি বিবেচনা করা হয় যে শিশুটি বোঝার এবং স্বাধীনভাবে কাজ করার পক্ষে যথেষ্ট বড় তাহলে, তার মতামতও নির্ধারণ করা হবে। অনুসন্ধানের সময় একটি শিশুর স্বার্থ অবশ্যই সর্বদা প্রথমে আসা উচিত। যদি কোনো একটি শিশু একটি মেডিকেল পরীক্ষা দিতে অনিচ্ছুক হয় বা যদি এটিকে খুব পীড়াদায়ক বিবেচনা করা হয়, তাহলে এটি করা হবে না। অপর দিকে যদি বাবা-মা অনুমতি দিতে অস্বীকার করেন এবং হেলথ এন্ড সোসাল সার্ভিসেস ট্রাস্ট মনে করে যে এটি যুক্তিযুক্ত নয়, তাহলে এটি শিশুটির সাক্ষাতকার বা চিকিত্সামূলক পরীক্ষার জন্য নির্দেশ পেতে আদালতে আবেদন করতে পারে। এরকম ঘটলে, বাবা-মা আইনি পরামর্শ চাইতে পারেন।
শিশুদের কি তাদের বাবা-মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হবে?
অনেক বাবা-মাই চিন্তিত এবং ভয়ার্ত হয়ে পড়েন এইজন্য যে তাদের শিশুদের বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়া হবে। অধিকাংশ ক্ষেত্রে এরকম ঘটে না। পরিবারগুলিকে একত্রে রাখার সকল চেষ্টা করা হয়। বেশির ভাগ শিশুই বাড়িতে থাকে এবং তাদের ও তাদের পরিবারগুলিকে সাহায্য করার জন্য যথাযথ পরিষেবা প্রদান করা হয়। অভিভাবকদের সম্মতি, সহযোগিতা এবং অংশগ্রহণ যে খুবই গুরুত্বপূর্ণ তা সুষ্পষ্ট। যাইহোক, শিশুদের নিরাপত্তা এবং মঙ্গল অবশ্যই প্রথমে আসা উচিত। যদি কেস কনফারেন্সের ব্যক্তিরা মনে করেন যে শিশুটি বাড়িতে গুরুতর বিপদের মধ্যে আছে, তাহলে তারা তাকে অন্য কারো তত্ত্বাবধানে রাখতে সুপারিশ করতে পারেন। এটি কখনও কখনও বাবা-মায়ের সম্মতিতে করা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে এর জন্য আদালতে যেতে হতে পারে, যা তখনও বাবা-মায়ের সম্মতিতেই করা হয়। যদি এরকম ঘটে, তাহলে বাবা-মা এবং বয়সের সাপেক্ষে শিশুরা, আদালতে তাদের মতামত জানাতে পারবে। আদালতের শুনানির ব্যাপারে সাহায্য করার জন্য পরিবারগুলির আইন সংক্রান্ত প্রতিনিধি চাওয়া উচিত। কেস কনফারেন্সটি আদালতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত করে না। এটি হল সোসাল সার্ভিসগুলির দায়িত্ব। এই সিদ্ধান্তটি কখনোই হাল্কাভাবে নেওয়া হয় না। কেবলমাত্র ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে এবং সর্বদাই শিশুটির স্বার্থ সবচেয়ে ভালভাবে রক্ষা করার জন্য মামলাগুলি আদালতে নিয়ে যাওয়া হয়।
শিশু সুরক্ষা রেজিস্টার কি?
রেজিস্টারটি হল সেই সকল শিশুদের তালিকা যারা কোনোপ্রকার দুর্ব্যবহার পেয়েছে বা আহত হয়েছে বলে জানা আছে বা বিশ্বাস করা হয়, বা যাদের ক্ষত, দুর্ব্যবহার বা অবহেলার ঝুঁকি আছে বলে মনে করা হয়। রেজিস্টারটি সোসাল সার্ভিস ডিপার্টমেন্টের দ্বারা রক্ষিত হয়। এটি কঠোরভাবে গোপনীয় এবং এটির তথ্য কেবলমাত্র পেশাদার ব্যক্তি যেমন স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষক, ডাক্তার, পুলিশ অফিসার এবং সমাজ কর্মীদের কাছে উপলব্ধ।
যদি আপনার শিশুটির নাম রেজিস্টারটিতে উঠে যায় তাহলে এর মানে এই নয় যে তা চিরদিন থাকবে। আপনার শিশুটির নাম রেজিস্টারে থাকা উচিত কিনা তা বিবেচনা করার জন্য প্রায় তিন মাস পরে একটি দ্বিতীয় সমাবেশের আয়োজন করা হবে। যদি সিদ্ধান্তটি হ্যাঁ হয়, তাহলে বিষয়টি ছয় মাসের মধ্যে পুনরায় বিবেচনা করা হবে। যদি একবার মনে করা হয় যে আপনার শিশুটি আর বিপদের মধ্যে নেই তাহলে তাদের নাম রেজিস্টার থেকে সরিয়ে নেওয়া হবে।
শিশু সুরক্ষা পরিকল্পনা কি?
যে সকল শিশুদের নাম শিশু সুরক্ষা রেজিস্টারে আছে, তাদের অবশ্যই শিশু সুরক্ষা পরিকল্পনা থাকা উচিত। পরিকল্পনাটির অবশ্যই এটি পরিষ্কার করে দেওয়া উচিত যে শিশুটিকে রক্ষা করার জন্য সাহায্য করতে অংশগ্রহণ করার ব্যাপারে প্রতিটি সংস্থার থেকে কি প্রত্যাশা করা হয়। এটিও পরিষ্কার করে দেওয়া উচিত যে শিশুদের বিপদের সম্ভাবনা কমাতে বাবা-মায়ের কাছ থেকে কি প্রত্যাশা করা হয়। এই পরিকল্পনাটির প্রস্তুত করতে বাবা-মাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে।
চাইল্ড প্রোটেকশন কনফারেন্সের পরে আয়োজিত অভ্যন্তরীণ দল সমাবেশে পেশাদারী ব্যক্তির এবং বাবা-মা / তত্ত্বাবধায়কের উচিত পরিকল্পনাটির বিশদ বিবরণ প্রস্তুত করা। পরিকল্পনাটির লক্ষ্য হল:
কি কাজ, কেন,কখন, এবং কার করা প্রয়োজন তা শিশু সুরক্ষা পরিকল্পনাটির মাধ্যমে অবশ্যই নির্দিষ্ট করা উচিত। পরিকল্পনাটির উচিত:-
সেইসকল পেশাদার ব্যক্তিদের ভূমিকা এবং দায়িত্ব পরিষ্কারভাবে নির্দেশ করে যারা শিশুটির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করেন, উদাহরণস্বরূপ, স্বাস্থ্য পরিদর্শক, সাধারণ চিকিত্সক এবং শিক্ষক, সেই সঙ্গে যে কোনো বিশেষজ্ঞ বা শিশু এবং পরিবারের লক্ষীভূত সহায়তা প্রদানকারী।
শিশু সুরক্ষা পরিকল্পনাটির উচিত শিশুটির ইচ্ছা এবং অনুভূতি , এবং বাবা-মায়ের মতামত বিবেচনা করে দেখা, যতক্ষণ পর্যন্ত তা শিশটির জন্য মঙ্গলকারক। পরিকল্পনাটির উদ্দেশ্যসমূহ শিশুটি এবং বাবা-মা যে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, তারা এটি মেনে নিয়েছেন এবং এটি অনুসারে কাজ করতে করতে রাজি আছেন তা সুনিশ্চিত করতে মূল কর্মীটির সবরকম চেষ্টা করা উচিত। পরিবারের সাথে তাদের প্রথম ভাষায় পরিকল্পনাটি নির্মাণ করতে হবে। শিশুটিকে কত ভালভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে যদি পরিবারের সদস্যদের পছন্দগুলি মেনে নেওয়া না হয়, তাহলে এটির কারণগুলি ব্যাখ্যা করে দেওয়া উচিত। পরিবারগুলিকে তাদের অভিযোগ করার এবং প্রতিনিধি নেওয়ার অধিকার, এবং কিভাবে তা করতে হবে তা বলে দেওয়া উচিত।
একজন কী ওয়ার্কার বা মূল কর্মী মানে কি?
মূল কর্মী হলেন, কেস কনফারেন্সে নিযুক্ত একজন সমাজ কর্মী, যিনি কত ভালভাবে কোনো একটি শিশুর বিপদের সম্ভাবনা কমানো যায় সে বিষয়ে বাবা-মা এবং অন্যান্য সংস্থার সঙ্গে পরিকল্পনার জন্য দায়বদ্ধ। মূল কর্মী হলেন সেই ব্যক্তি যার সঙ্গে অন্যান্য কর্মীরা আরো কোনো কিছু চিন্তার কারণ থাকলে যোগাযোগ করেন এবং যাকে যে কোনোরকমের ঘটনা রিপোর্ট করা হয়। এর মানে এই হল যে তারা পরিস্থিতির তত্ত্বাবধান করেন এবং কোনোপ্রকার বেড়ে ওঠা উদ্বেগের কারণগুলি চিহ্নিত করেন যাতে, যদি প্রয়োজন হয়, তাহলে সহায়তার বন্দোবস্ত করা যেতে পারে।
একটি "বিপদের মূল্যায়ন" মানে কি?
এই নামটি বিস্তৃত রিপোর্টটিকে দেওয়া হয়েছে, যেটি কোনো একটি শিশুর নাম একবার শিশু সুরক্ষা রেজিস্টারে উঠে গেলে একজন সমাজ কর্মী এবং অন্যান্য পেশাদার ব্যক্তিদের পূরণ করতে হবে। এই তথ্যের উপরে ভিত্তি করে, বাবা-মা এবং শিশুদের সবচেয়ে ভাল সহায়তা দেওয়ার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ব্যাপারে পরিকল্পনা আলোচনা করা হয়।
আর কে যুক্ত থাকবেন?
পেশাদারদের একটি কেন্দ্রীভূত দল (উদাহরণস্বরূপ,স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষক) বাবা-মা এবং মূল কর্মীর সঙ্গে কাজ করবেন যাতে পরিবারের পরিস্থিতি আরো সম্পূর্ণভাবে বোঝা যায়। এই তথ্যটি শিশুদের আরো সাহায্য এবং নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি দৃঢ় ভিত্তি প্রদান করে।
একটি চাইল্ড প্রোটেকশন কেস কনফারেন্স কি?
এটি হল বিভিন্ন সংস্থা থেকে আসা মানুষদের সমাবেশ, উদাহরণস্বরূপ সমাজ কর্মী, স্বাস্থ্য পরিদর্শক, সাধারণ চিকিত্সক, পুলিশ এবং শিক্ষক।
এরকম একটি সমাবেশ ডাকতে হবে কেন?
একটি শিশু /শিশুদের তত্ত্বাবধানের ব্যাপারে উদ্বেগ এবং দুঃশ্চিন্তা বিবেচনা করার জন্য।
একজন অভিভাবক কি করতে পারেন?
সমাজ কর্মীটি সমাবেশ ডাকার কারণ এবং এই মিটিংগুলিতে কি হয় সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলবেন।
তারা আপনার আইনজীবী, স্থানীয় সিটিজেনস এডভাইস ব্যুরো বা দ্য ফ্যামিলি রাইটস গ্রুপ-এর কাছ থেকে পরামর্শও চাইতে পারেন।
এই সমাবেশগুলিতে কি হয়?
পরিবারের সঙ্গে জড়িত সকল সংস্থাগুলি একটি শিশু /শিশুদের তত্ত্বাবধানের ব্যাপারে প্রাসঙ্গিক উদ্বেগ এবং দুঃশ্চিন্তা সংক্রান্ত তথ্য বিনিময় করবে।
যা বলা হচ্ছে তা শোনার জন্য বাবা-মাদের উপস্থিত থাকা জরুরী কিন্তু বাবা-মারা কি বলতে চান তা মিটিং-এর অন্যান্য ব্যক্তিদেরও শোনা জরুরী।
আমরা বুঝি যে বাবা-মারা উদ্বিগ্ন হতে পারেন, এবং যদি তারা মনে করেন যে তাদের কোনো সহায়তার প্রয়োজন আছে, তাহলে তাদের একজন আত্মীয় বা বন্ধুকে সঙ্গে আনার জন্য উত্সাহ দেওয়া হচ্ছে।
এর পরে কি হয়?
একটি শিশু /শিশুদের নিরাপত্তা দিতে এবং পরিবারগুলিকে সাহায্য করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত এবং সুপারিশ করা হয়।
পরিবহন/শিশু তত্ত্বাবধানের ব্যাপারে সাহায্য
যদি বাবা-মারা যাতে মিটিং-এ উপস্থিত থাকতে পারেন সেজন্য পরিবহণ বা শিশু তত্ত্বাবধানের ব্যাপারে সাহায্য চান, তাহলে সমাজ কর্মীরা সহায়তা দেওয়ার জন্য বন্দোবস্ত করা চেষ্টা করবেন।
দোভাষী
ইংলিশ বাবা-মার মাতৃভাষা না হতে পারে, সেইজন্য যদি বাবা-মায়েরা মনে করেন যে তাদের একজন দোভাষীর প্রয়োজন আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সমাজ কর্মীকে তাদের জানানো উচিত যাতে বন্দোবস্ত করা যেতে পারে।
সমাবেশের পরে কি হয়?
মিটিং-এ সিদ্ধান্ত এবং সুপারিশগুলি বাবা-মার সঙ্গে আলোচনা করা হবে এবং তাদের লিখিতভাবেও তা জানানো হবে।
আপীল করার পদ্ধতি
যদি বাবা-মারা কোনো সিদ্ধান্তের ব্যাপারে অসন্তুষ্ট হন তাহলে আরো তথ্যের জন্য তাদের সমাজ কর্মীদের যোগাযোগ করে উচিত।