বার্মিংহ্যাম লাইব্রেরী সার্ভিসেস, বার্মিংহ্যাম হেলথ অথরিটি এবং বার্মিংহ্যাম স্কুল অফ এডুকেশনের সহযোগিতায় স্বাধীন দাতব্য বুক ট্রাস্ট দ্বারা 1992 সালে বুকস্টার্টের (পাঠ্যারম্ভ) সূচনা হয়েছিল।
বুকস্টার্টের (পাঠ্যারম্ভ) উদ্দেশ্য ছিল প্রতিটি শিশুকে বিনামূল্যে বই পড়ার সুযোগ দেওয়া এবং প্রত্যেক বাবা-মাকে প্রাসঙ্গিক পরামর্শ প্রদানের মাধ্যমে, বাবা-মাদের শিশুদের অল্প বয়স থেকে বই ভাগাভাগিতে উত্সাহিত করা এবং এই উদ্দেশ্য এখনও তাই আছে।
যখন কোন শিশুর বয়স প্রায় 7-9 মাস হয়, তখন সমস্ত বাবা-মা/তত্ত্বাবধায়ককে একটি বুকস্টার্ট প্যাক উপহার দেওয়ার মাধ্যমে এই যোজনাটি কাজ করে। এই প্যাকে দুটি বিনামূল্যের বই, বই ভাগাভাগি করার বিষয়ে পরামর্শ, গ্রন্থাগার ও ক্রিয়াকলাপের সুবিধা সংক্রান্ত তথ্য এবং যোগদানের আমন্ত্রণ অন্তর্ভুক্ত থাকে।
বুকস্টার্ট হল আপনার স্থানীয় গ্রন্থাগার পরিষেবা ও স্থানীয় হেলথ ট্রাস্টের মধ্যে একটি অংশীদারি।
একটি ছোট শিশুর সাথে বই ভাগাভাগি করলে বাবা-মা ও বাচ্চার মধ্যে একটা উষ্ণ, ভালবাসার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য হয় এবং এছাড়াও অত্যন্ত কম বয়স থেকে বন্ধনকে উন্নত করে।